India vs Bangladesh: দ্বিতীয় ইনিংসে ব্যর্থতার মধ্যেই গড়লেন নয়া মাইলস্টোন, গাভাসকরের রেকর্ড ভাঙলেন যশস্বী
টেস্ট অভিষেকের পর থেকেই নজর কাড়ছেন যশস্বী জয়সওয়াল। চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে আরও একটি রেকর্ড গড়ে নয়া ইতিহাস সৃষ্টি করলেন। দ্বিতীয় ইনিংসে ১০ রানের বেশি করতে না পারলেও লাল বলের ক্রিকেটে ফের একবার রেকর্ড বুকে নিজের নথিভুক্ত করলেন যশস্বী।
এমএ চিদাম্বরম স্টেডিয়ামে তাঁর দশম টেস্ট ম্যাচে জয়সওয়াল দুই ইনিংসে ৫৬ এবং ১০ রান করেন। সেই সঙ্গে ৫১ বছর আগে করা সুনীল গাভাসকরের একটি রেকর্ড ভেঙে দিলে যশস্বী। প্রথম ১০ টেস্ট ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় ভারতীয়দরে মধ্যে ১ নম্বরে ছিলেন সানি। এবার সেই সেই স্থানে নিজের নাম লিখলেন যশস্বী।

জয়সওয়াল ১০ টেস্ট ম্যাচে ১০৯৪ রান করেছেন, প্রথম ১০ ম্যাচের পর ভারতের হয়ে সবচেয়ে বেশি রান এবং টেস্ট ক্রিকেটের ইতিহাসে সামগ্রিকভাবে চতুর্থ-সর্বোচ্চ। গাভাসকর, যিনি তার টেস্ট কেরিয়ারের সূচনা হয়েছিল ১৯৭৩ সালে। প্রথম ১০ টেস্ট ম্যাচে ৯৭৮ রান করেছিলেন।
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগে ঘরের মাঠে অনুষ্ঠিত টেস্টের প্রথম ৯টি ইনিংস থেকে ৭১২ রান করেছিলেন যশস্বী। প্রথম ইনিংসে ব্যক্তিগত ৩৭ রান করেই হেডলির রেকর্ড ভাঙেন যশস্বী।
প্রথম ইনিংসে ১১৮ রানের ৫৬ রানের ইনিংসে ছিল ৯টি চার। শতরান করতে না পারলেও বিরাট-রোহিতদের ব্যর্থতার মধ্যেই মান বাঁচালেন দলের। টপ অর্ডারের ব্যর্থতার মধ্যেই লড়াই চালিয়ে গেলেন। টেস্ট অভিষেকের পর থেকেই নজর কাড়ছেন যশস্বী। এখনও পর্যন্ত ১০ টেস্টের ১৮ ইনিংসে তিনটি শতরান, ৫টি অর্ধশতরান, ২টি দ্বিশতরান করেছেন।
বাংলাদেশের বিপক্ষে হাফ সেঞ্চুরি করে ৮ম বারের মতো ফিফটি প্লাস করেন যশস্বী জয়সওয়াল। সুনীল গাভাসকরের একটি রেকর্ড স্পর্শ করার সুযোগ ছিল যশস্বীর সামনে।১০ টেস্টের পর, সুনীল গাভাসকারের ৯ ফিফটি প্লাস স্কোর ছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে ১০ রানে আউট হওয়ায় সেই সুযোগ হাতছাড়া হল তাঁর।
এই ম্যাচে মাইলস্টোন গড়লেন কোহলিও। দ্বিতীয় ইনিংসে ১৭ রানে আউট হলেও ঘরের মাঠে ১২ হাজার রান পূর্ণ করলেন ভারতের সিনিয়র ব্যাটার বিরাট কোহলি। চেন্নাইয়ে প্রথম টেস্টের ২য় দিনে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করার সময় এই মাইলস্টোন গড়েন। কোহলি কিংবদন্তি সচিন তেন্ডুলকারের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে গিয়ে নিজের কীর্তি গড়েন প্রাক্তন ভারত অধিনায়ক।












Click it and Unblock the Notifications