India vs Bangladesh: সাফল্যের রহস্য করলেন ফাঁস, চিপকে জিতে নিজের দলকে নিয়ে কী বললেন ক্যাপ্টেন রোহিত?
পাঁচ দিন তো দূরের কথা, চতুর্থ দিনের লাঞ্চের আগেই সমাপ্ত হয়ে গেল ভারত বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ। বিরাট ব্যবধানে শাকিবদের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ফলে এগিয়ে গেল ভারতীয় দল। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ২৮০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচ জয়ের পরই দলের সাফল্যের রহস্য থেকে পিচ নিয়ে মুখ খুললেন অধিনায়ক রোহিত শর্মা।
ইংল্যান্ড সিরিজের পর মাঝে কয়েক মাস ভারতীয় দল শুধুই সীমিত ওভারের ম্যাচ খেলেছে। কিন্তু টেস্ট ম্যাচে ফিরে ফের চেনা ছন্দেই পাওয়া গেল ভারতীয় দলকে। বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ভারতে এলেও রোহিতদের সামনে তাদের সব জারিজুরি শেষ। প্রথম টেস্টেই দাপুটে পারফরম্যান্স করল ভারতীয় দল।

বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ১ নম্বরে আছে ভারত। নিজের দল সম্পর্কে ক্যাপ্টেন রোহিত গর্বের সঙ্গে ঘোষণা করেন, আমাদের দলের সবই প্রস্তুত। আমাদের দল খুব ভালো ,দেশে হোক বিদেশে, ঘরের মাঠে বা অন্য কোথাও, যেখানেই খেলি, জয়ের জন্য আমরা মরিয়া থাকি। এটাই দলের স্পিরিট। '
চেন্নাইয়ের পিচ সম্পর্কে অনেক কথা হয়েছে, কিন্তু চিপকের পিচ নিয়ে কোনও রকম বিতর্ক চান না রোহিত। তাঁর সাফ কথা, 'এটা সাবেকি লাল মাটির উইকেট। এখানে একটু ধৈর্য রাখা প্রয়োজন ছিল। ভারতের পিচে প্রতিটি ডেলিভারিতেই কিছু না কিছুই হয়েই থাকে। এই পিচে সেই ধরনের কোনও পরিস্থিতি ছিল না। সে কারণে আমাদের ধৈর্য রাখা অত্যন্ত প্রয়োজন ছিল। ব্যাটিংয়ে যেমন ধৈর্য রাখতে হয়েছে, তেমনই বোলিংয়েও। এই কারণেই আমরা সাফল্য পেলাম।'
India vs Bangladesh: চিপকে ইতিহাস গড়ল ভারত, বাংলাদেশকে হারিয়ে টেস্টে বিরাট মাইলস্টোন টিম ইন্ডিয়ার
ঘরের মাঠে ভারত যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা চেন্নাই টেস্ট থেকে আরও একবার প্রমাণিত হল। এবার ভারতের মিশন কানপুর। তবে জয়ের মধ্যেও অস্বস্তির কাঁটা হল দলের প্রধান দুই তারকা সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলির রান না পাওয়া। বাংলাদেশের বিরুদ্ধে দুই ইনিংসের ব্যর্থ হয়েছেন দলের বর্তমান ও প্রাক্তন অধিনায়ক। কানপুরে কিন্তু তাঁদের বড় পরীক্ষা।












Click it and Unblock the Notifications