India vs Bangladesh: প্রিয় মাঠেই মাইলস্টোন উইকেট নেওয়াই লক্ষ্য, চিপকের পিচ নিয়ে কী বললেন জাদেজা?
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই সুবিধাজনক জায়গায় ভারত। তৃতীয় দিনে্ই ম্যাচের ফয়শালা করে নেওয়াই লক্ষ্য ভারতের। তবে দ্বিতীয় ইনিংসে যে তাদের আরও ভালো ব্যাটিং করতে হবে সে কথা শুক্রবার খেলা শেষেই উল্লেখ করলেন রবীন্দ্র জাদেজা। সেইসঙ্গে পয়মন্ত চিপকেই মাইলস্টোন উইকেট নেওয়াই লক্ষ্য তাঁর।
ম্যাচ সম্প্রচারকারী চ্যালেনে জাদেজা বলেন, আজ আমার বোলিং নিয়ে খুশি, আজ এটা আমার কাছে ঘরের মাঠের মতোই। এখানকার উইকেটের চরিত্র আমার খুব চেনা। আমি আমার বোলিং নিয়ে খুশি। এই মাঠে আমার ৩০০তম টেস্ট উইকেট নেওয়ার ভালো সুযোগ।'

দ্বিতীয় দিনে ১৭ উইকেট পড়ল সারা দিনে। পিচ সম্পর্কে জাদেজা বলেন, কিন্ত পিচে ব্যাটার দের জন্য সুবিধা আছে, পেসার এবং স্পিনারের জন্য সুবিধা আছে। পেসাররা যে এই উইকেটে কার্যকরী ভূমিকা নিতে পারে তা প্রথম দুই দিনেই প্রমাণিত।'
অশ্বিনের সঙ্গে পার্টনারশিপ প্রসঙ্গে জাদেজা বলেন, আমরা চেষ্টা করেছিলাম বড় রান করতে উইকেট ভালো ছিল। অশ্বিনের কোনো পরামর্শের প্রয়োজন নেই। আমি শুধু তার সাথে কথা বলছিলাম যে আমরা ভুল করতে যাচ্ছি না কারণ উইকেট ভাল ছিল এবং আমরা ভাল ব্যাটিং করছিলাম। আমি বলেছিলাম যে আমরা সিঙ্গেলস নিয়ে খেলব, আমি চেষ্টা করব এবং তোমাকে কঠিন রান করতে দেব না।'
এই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট নিয়েছেন বুমরাহ। দ্বিতীয় দিনের শেষে বুমরাহ বলছেন, 'প্রথম সেশনটা ভাল খেলতে হবে। আমরা দল হিসাবে খুব বড় লক্ষ্য রাখি না। সব সময় বিশ্বাস করি সেশন ধরে ধরে এগোতে।প্রথম দিন বাংলাদেশের পেসাররা যেরকম সুবিধা পেয়েছে, দ্বিতীয় দিন সেটা পাওয়া যাচ্ছে না। তাই বৈচিত্র আনার চেষ্টা করেছি। '
.@Jaspritbumrah93 has added another feather to his cap, reaching 4️⃣0️⃣0️⃣ wickets across formats for India in international cricket. From breathtaking yorkers to match-winning spells, you’ve been a force to reckon with. Congratulations on this milestone, Jasprit! Looking forward to… pic.twitter.com/wETRh8wP0E
— Jay Shah (@JayShah) September 20, 2024
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও কয়েকদিন আগে ভাইরাল হয়, সেখানে দেখা যায় এক কিশোরী বুমরাহের স্টাইলে বোলিং করেছেন। এই নিয়ে বুমরাহ বলেন, মাঠে পারম্যান্স করেত পারলে ভাল লাগে। বাচ্চা ছেলেরা আমাকে দেখে অনুপ্রাণিত হয় জেনেও খুব খুশি হই।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে অশ্বিন নিজের পারফরম্যান্স নিয়ে বলেন, আমি অনেক কাজ করেছি ব্যাটিং নিয়ে) - আমি কীভাবে আমার শটগুলিকে সর্বাধিক করতে পারি, আমার খেলাকে আরও ভালো করতে পারি, কীভাবে আমি দ্রুত বোলিং খেলতে পারি, এই সমস্ত জিনিস নিয়ে কাজ করেছি। আমি বেশ সন্তুষ্ট এটা কার্যকর হয়েছে বলে।
অশ্বিন আরও বলেন, এটা আমার কঠিন ইনিংসের মধ্যে একটা। অনেকে আমার পারফরম্যান্স নিয়ে বাইরে থেকে সমালোচনা করেছেন, কিন্তু আমি গর্বিত তাদের উত্তর দিতে পেরে।












Click it and Unblock the Notifications