দিল্লিতে দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিং অস্ট্রেলিয়ার, দলে অভিষেক আরও এক স্পিনারের

দিল্লিতে দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিং নিল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। নাগপুরে প্রথম টেস্টে ইনিংস ও ১৩২ রানে পর্যুদস্ত হওয়ার পরে দ্বিতীয় টেস্টে জয়ের খোঁজে অস্ট্রেলিয়া। আর সেজন্যই দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম যা এখন অরুণ জেটলি স্টেডিয়ামে নামে খ্যাত, সেখানে দলে উল্লেখযোগ্য বদল এনেছে টিম অস্ট্রেলিয়া। এই ম্যাচে অভিষেক হতে চলেছে ম্যাট কুহনেম্যানের। অর্থাৎ আগের ম্যাচে নাগপুরে টড মারফির পরে এবার আর এক নতুন স্পিনারকে ভারতের বিরুদ্ধে আক্রমণে আনছে প্য়াট কামিন্স শিবির।

দিল্লিতে দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিং অস্ট্রেলিয়ার

সবচেয়ে উল্লেখযোগ্য হল, অস্ট্রেলিয়া দল রোহিতদের সাঁড়াশি চাপে এতটাই খেই হারিয়ে ফেলেছে যে মাত্র একজন পেস বোলার নিয়ে নেমেছে দিল্লি ম্যাচে। শেষবার সম্ভবত ১৪০ বছর আগে অস্ট্রেলিয়া মাত্র একজন পেসার নিয়ে মাঠে নেমেছিল। তারপর এই প্রথমবার এমন ঘটনা ঘটল। অস্ট্রেলিয়া ব্য়াটিংয়ে ও স্পিনে জোর দিয়েছে। ফলে কীভাবে তাঁরা গেমপ্ল্য়ান সাজায় তা বেশ আকর্ষণীয় হতে চলেছে।

ভারতীয় দলেও কয়েকটি পরিবর্তন এসেছে। দলে ফিরেছেন শ্রেয়স আইয়ার। বাদ গিয়েছেন সূর্যকুমার যাদব। অন্যদিকে অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন ও মিচেল স্টার্ক এই টেস্টেও দলে নেই। একনজরে দেখে নেওয়া যাক দুই দলে কারা রয়েছেন।

ভারতীয় দল: রোহিত শর্মা, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভারত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্য়াটেল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ

অস্ট্রেলিয়া দল: ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, পিটার হ্যান্ডসকম্ব, অ্যালেক্স কেরি, প্যাট কামিন্স, টস মারফি, নাথান লিঁয়, ম্যাট কুহনেম্যান

দিল্লি টেস্টে শততম টেস্ট খেলতে নামলেন চেতেশ্বর পূজারা। এর আগে ৯৯টি টেস্টে ৭০২১ রান করেছেন পূজারা। ১৯টি শতরান সহ পূজারার গড় ৪৪.৪৪। ভারতকে অসংখ্য টেস্ট জেতানো অথবা ড্র করানোর পিছনে পূজারার এক যুগের পরিশ্রম রয়েছে। কোহলি-রোহিতদের মতো প্রচারে না থাকলেও রাহুল দ্রাবিড়ের পর টেস্টে ভারতীয় দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্য়াটার হয়ে থেকেছেন এই পূজারাই। এদিন সুনীল গাভাসকরের হাত থেকে শততম টেস্টে অভিবাদন গ্রহণ করলেন তিনি। ছিলেন পূজারার পরিবারের সদস্যরা।

পিচ রিপোর্ট বলছে এই টেস্টও স্পিনারদের হতে চলেছে। চার দিনের মধ্যে টেস্ট শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে অস্ট্রেলিয়া তিন স্পিনার নিয়ে নেমেছে ভারতের মতোই। প্রথম ব্যাটিং করায় ভারতের থেকে প্রাথমিকভাবে অ্যাডভান্টেজে শুরু করেছে অস্ট্রেলিয়া। এখন দেখার তা ধরে রাখতে পারেন কিনা কামিন্সরা।

সিরিজের হিসাবে যদি ধরা যায় তাহলে পিচ সহ নানা বিতর্ক ও নাগপুরে ল্যাজেগোবরে হয়ে হারার পর অজিদের আত্মবিশ্বাস তলানিতে। ফলে ভারতে আসার আগে যে সুর ছিল কামিন্সদের গলায়, সেই আত্মবিশ্বাস আপাতত চোখে পড়ছে না। জয়ের কম্বিনেশনের খোঁজে টিম অস্ট্রেলিয়া।

অন্যদিকে ভারতীয় দল চূড়ান্ত আত্মবিশ্বাসী। যে পিচে অস্ট্রেলিয়া নাকানিচোবানি খেয়েছে, সেখানেই অধিনায়ক রোহিত শতরান করে গিয়েছেন। টেল এন্ডাররা ভারতকে ম্য়াচ জেতানোর জায়গায় নিয়ে গিয়েছেন। স্পিনাররা ফর্মে রয়েছে। আর এক উইকেট নিলেই রবীন্দ্র জাদেজা ২৫০ টেস্ট উইকেট নিয়ে ফেলবেন। বিরাট কোহলি আর ৫২ রান করলেই ২৫ হাজার আন্তর্জাতিক রানের গণ্ডী টপকে যাবেন। ফলে দিল্লি টেস্টেও একেরপর এক মাইলস্টোন তৈরি হওয়া শুধু সময়ের অপেক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+