ভারতের টেস্ট দল নিয়ে উচ্ছ্বসিত রবি শাস্ত্রী, রাহানের প্রত্যাবর্তনের নেপথ্যে কোন কারণ?

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের ১৫ সদস্যের দল বেছে নিয়েছেন নির্বাচকরা। ইংল্যান্ডের ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা। সে কথা মাথায় রেখে ইংল্যান্ডের পরিবেশে যাঁরা সফল হতে পারেন তেমন ক্রিকেটারদের নেওয়া হয়েছে।

গত বছর ভারতের টেস্ট দল থেকে বাদ পড়া অজিঙ্ক রাহানে এবং শার্দুল ঠাকুরকে ফেরানো হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে যে সিরিজ হয়েছিল তা থেকে উল্লেখযোগ্যভাবে বাদ পড়েছেন সূর্যকুমার যাদব।

রাহানে পূজারা

ভারত অধিনায়ক রোহিত শর্মা, বিসিসিআই সচিব জয় শাহ ও ভারতের নির্বাচকরা গতকাল দল নির্বাচনের জন্য বৈঠক সারেন। শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ ও জসপ্রীত বুমরাহ চোটের কারণে বাইরে। এই আবহে যে দল বেছে নেওয়া হয়েছে তাতে খুশি প্রাক্তন ভারতীয় হেড কোচ রবি শাস্ত্রী। যদিও আকাশ চোপড়া সূর্যকে বাদ দেওয়ার যুক্তি খুঁজে পাচ্ছেন না।

রবি শাস্ত্রী টুইটে লেখেন, ভারতের সেরা দল বেছে নেওয়া হয়েছে। নির্বাচকমণ্ডলী ও টিম ম্যানেজমেন্টের উদ্দেশে ওয়েল ডান বলেন শাস্ত্রী। অজিঙ্ক রাহানে ১৫ মাস পর টেস্ট দলে প্রত্যাবর্তন করলেন। শার্দুল ঠাকুরও গত বছর ইংল্যান্ডে শেষ টেস্ট খেলেছেন। ব্যাটে-বলে তিনি ইংল্যান্ডের পরিবেশে কার্যকরী হবেন বলে বিশ্বাস রয়েছেন রোহিত শর্মার।

অজিঙ্ক রাহানে

রাহানে কেন ফিরলেন তা নিয়ে চর্চা চলছে। সরফরাজ খান রঞ্জি ট্রফিতে প্রচুর রান করলেও ভারতীয় এ দলের হয়ে বা আইপিএলে সাফল্য পাননি। ভালো মানের জোরে বোলারদের বিরুদ্ধে তাঁর দুর্বলতা প্রকট। রজত পাটীদার চোটের কারণে বাইরে। সূর্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ও ওডিআই সিরিজে রান পাননি। বল মুভ করলে সমস্যা হয় ঈশান কিষাণেরও।

এইসব কারণেই রাহানেকে শেষ অবধি দলে নেওয়া হয় বলে ক্রিকেটনেক্সটকে জানিয়েছেন এক বিসিসিআই কর্তা। গত বছর রাহানে ঘরোয়া ক্রিকেটে পাঁচটি হাফ সেঞ্চুরি করেছেন। দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলের হয়ে অপরাজিত ২০৭ রান করেন। রঞ্জিতে মুম্বইয়ের হয়ে ৭ ম্যাচে ৬৩৪ রান করেন। হায়দরাবাদের বিরুদ্ধে ২০৪, অসমের বিরুদ্ধে ১৯১ রান করেন।

রোহিত শার্দুল রাহানে

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়েও মিডল অর্ডারে বিধ্বংসী মেজাজে দেখা যাচ্ছে রাহানেকে। তবে ঘরোয়া ক্রিকেট বা আইপিএলের পারফরম্যান্স নয়। ইংল্যান্ডে ১৫টি টেস্ট খেলার অভিজ্ঞতাই রাহানের টেস্ট দলে প্রত্যাবর্তনের রাস্তা সুগম করে দিল বলে খবর। ইংল্যান্ডে রাহানে ২৯টি ইনিংসে ৭২৯ রান করেছেন, একটি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরি আছে।

লোকেশ রাহুলকে দলে রাখা হয়েছে। শুভমান গিল থাকায় রোহিতের সঙ্গে তিনিই ওপেন করবেন। তবে আগের ইংল্যান্ড সফরে রাহুল সফল হয়েছিলেন। অস্ট্রেলিয়া সিরিজে বাদ পড়লেও ওভালের ফাইনালে রাহুলকে দলে নেওয়া তাৎপর্যপূর্ণ। ইংল্যান্ডে তাঁর পারফরম্যান্সের কথা মাথায় রাখা হয়েছে। রাহুল যদি উইকেটকিপিং করেন তাহলে একাদশে জায়গা নিশ্চিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+