অস্ট্রেলিয়া যা পারেনি তা করতে চলেছে ভারত, উচ্ছ্বসিত ইনজামাম
টেস্ট সিরিজ খেলতে ভারতীয় দল যখন ইংল্যান্ডে থাকবে সেই সময়ই একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিক সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরেও যাবে ভারত। প্রথম দেশ হিসেবে ভারত এই নজির গড়তে চলায় উচ্ছ্বসিত ইনজামাম উল হক।

আকর্ষণীয় ব্যাপার
একই সময় টেস্ট ও সীমিত ওভারের সিরিজ খেলছে একই দেশ এমন নজির ক্রিকেটে নেই। ভারত তা করতে পারায় খুবই খুশি প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হক। ইউটিউব চ্যানেলে পোস্ট করা ভিডিওতে ইনজি বলেন, একই সময়ে দুটো দল নামাতে পারার ব্যাপারটা বেশ আকর্ষণীয়। ভারত এটা করতে চলেছে। আমার মতে, এই প্রথম এমনটা হচ্ছে যে একই দেশ একই সময়ে দুটি আলাদা ফরম্যাটের সিরিজ খেলবে। দুটো আবার আলাদা দুটি দেশের বিরুদ্ধে এবং দুটিই আন্তর্জাতিক সিরিজ।

অস্ট্রেলিয়াও পারেনি
অস্ট্রেলিয়াও তাদের সেরা সময় যেটা পারেনি সেটা ভারত করছে বলে খুশি ইনজামাম। তিনি বলেন, ১৯৯৫ থেকে ২০০৫ বা ২০১০ অবধি সেরা সময় গিয়েছে অস্ট্রেলিয়ার। সে সময় অস্ট্রেলিয়া এ ও অস্ট্রেলিয়া বি নামে দুটি আলাদা দল খেলাতে চেয়েছিল। কিন্তু অনুমতি পায়নি। ভারত আবার তেমনটা করছে যখন করোনা পরিস্থিতিতে আইসোলেশন-সহ নানা বিধিনিষেধ মেনে ক্রিকেট খেলতে হচ্ছে। সেই পরিস্থিতিতেও একই দেশ দুই দেশে দল পাঠাতে পারছে সেটা সত্যিই প্রশংসনীয়।

শক্তি কম নয়
বিরাট কোহলির নেতৃত্বে সীমিত ওভারের ক্রিকেট দলে নিয়মিত একঝাঁক তারকা থাকবেন ইংল্যান্ডে। শ্রীলঙ্কা যাবেন শিখর ধাওয়ান, হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, সূর্যকুমার যাদব, যুজবেন্দ্র চাহালরা। ভারতের যে দল শ্রীলঙ্কা সফরে যাবে তা শক্তির বিচারে কোনও অংশে কমা নয় বলেই দাবি ইনজামামের। দ্বিতীয় সারির দল হলেও তা প্রথম দলের মতোই শক্তিশালী। ইনজি বলেন, এর থেকেই বোঝা যায় ভারত এখন বিশ্ব ক্রিকেটে কতটা শক্তিশালী। ক্রিকেটারদের যে পুল রয়েছে তা যথেষ্ট বড় হওয়াতেই এটা সম্ভব হচ্ছে। যাঁরা শ্রীলঙ্কা যাবেন তাঁদের দিকে তাকালেই মনে হবে যেন প্রথম সারির দলই যাচ্ছে। ভারতের রিজার্ভ বেঞ্চ এতটাই শক্তিশালী।

আইপিএলের সুফল
ইনজানাম বলেন, ভারতে প্রথম শ্রেণির ক্রিকেটের পরিকাঠামো আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। সেই সঙ্গে আইপিএলের সুফল হিসেবেই দুটি দেশে দুটি দল একই সময় পাঠাতে পারছে বিসিসিআই। মনে হচ্ছে, ভারতের প্রথম একাদশে খেলার জন্য অন্তত ৫০ জন ক্রিকেটার তৈরি। উল্লেখ্য, শ্রীলঙ্কা সফরের দল এখনও ঘোষণা না হলেও শিখর ধাওয়ান বা হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করা হবে। কোচ হিসেবে যাবেন বর্তমানে ন্যাশনার ক্রিকেট আকাদেমির প্রধান রাহুল দ্রাবিড়।
-
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা












Click it and Unblock the Notifications