IND vs ENG: ব্রাত্যই রইলেন ঈশান, সুযোগ পেলেন না শামিও, ইংল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা
ভারত-ইংল্যান্ড প্রথম দুটি টেস্ট সিরিজের জন্য ঘোষিত হল ভারতীয় দল। ২৫ জানুয়ারি থেকে হায়দরাবাদে শুরু প্রথম টেস্ট। ২ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট হবে বিশাখাপত্তনমে। এই দুটি টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা করলেন নির্বাচকরা। দুটি ম্যাচেই ব্রাত্য রাখা হয়েছে ঈশান কিষানকে। একইসঙ্গে সুযোগ পাননি মহম্মদ শামিও।

ভারতীয় দলে ঈশান কিষাণকে নিয়ে চর্চার শেষ নেই বিগত কয়েকদিনে, অবশেষে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে তাঁর জায়গা না হওয়ায় বিতর্ক আরও বাড়ল। কেএল রাহুল, কেএস ভরতের সঙ্গে ভারতীয় দলে নতুন উইকেটকিপার হিসেবে নেওয়া হয়েছে উত্তরপ্রদেশের ধ্রুব জুড়েলকে। যদিও বিতর্কের কেন্দ্রে থাকা আরও এক ক্রিকেটার শ্রেয়স আইয়ারকে দলে রাখা হয়েছে।ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দলে স্পিনারদের আধিক্য রয়েছেই। অশ্বিন, জাডেজা এবং অক্ষর রয়েছেই। এর সঙ্গে নেওয়া হয়েছে কুলদীপ যাদবকেও। দীর্ঘ দিন পরে তাঁর লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন তাৎপর্যপূর্ণ ব্যাপার।
যদিও দিন ঈশানের পোস্ট করা ভিডিও তাঁর অনুশীলনের বিভিন্ন মুহূর্ত দেখা গিয়েছে। প্রথমে তিনি ধ্যান করছেন। এর পর কোনও একটি মাঠে দৌড়চ্ছেন। মাঝে জলপানের বিরতি। আবার হার্ডলস টপকানোর পালা চলছে। আফগানিস্তান সিরিজ় শুরুর আগের দিন কোচ রাহুল দ্রাবিড় জানান, দক্ষিণ আফ্রিকা সফরের সময় ঈশান কিছুটা মানসিক অবসাদে ছিলেন। তাই বিশ্রাম চেয়েছিলেন। অন্য কোনও বিষয় নেই।
শামির চোট এখনও সারেনি, ফলে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের দলে তিনি নেই। বাংলা থেকে একমাত্র প্রতিনিধি মুকেশ কুমার। ২৫ জানুয়ারি থেকে হায়দরাবাদে শুরু প্রথম টেস্ট। ২ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট হবে বিশাখাপত্তনমে। তৃতীয় টেস্ট রাজকোটে। খেলা শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে।
২৩ ফেব্রুয়ারি থেকে চতুর্থ টেস্ট শুরু রাঁচীতে। সিরিজ়ের শেষ টেস্ট হবে ৭ মার্চ থেকে। খেলা হবে ধর্মশালায়। ১১ মার্চ সিরিজ শেষ হওয়ার কথা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে এই ৫ টেস্ট ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ ১-১ ফলেই সমাপ্ত করেছে ভারত। এবার ঘরের মাঠে রোহিতদের বিরাট পরীক্ষা। পাঁচ ম্যাচের লম্বা সিরিজ।
এক নজরে ভারতীয় দলঃ রোহিত শর্মা, শুভমান গিল যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, কেএস ভরত, ধ্রুব জুড়েল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, যসপ্রীত বুমরাহ, মুকেশ কুমার, আবেশ খান।












Click it and Unblock the Notifications