IND-W vs IRE-W: আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে নেতৃত্বে নেই হরমনপ্রীত, ভারতীয় মহিলা দলে বাংলার প্রতিনিধি কারা?

নতুন বছরের শুরুতেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের সিরিজ খেলতে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সোমবার এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলেন নির্বাচকরা। চলতি বছরে ঘরের মাঠে একদিনের ক্রিকেট বিশ্বকাপ খেলবে ভারতীয় মহিলা দল। ফলে এই সিরিজ বিশ্বকাপের প্রস্তুতির আরও একটি মঞ্চ।

ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পরে এবার ঘরের মাঠে আইরিস চ্যালেঞ্জ ভারতীয় মহিলা দলের সামনে। কিন্তু অধিনায়ককে ছাড়াই এই সিরিজ খেলবে ভারতীয় মহিল দল। ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরকে এই সিরিজের বিশ্রাম দেওয়া হয়েছে। তার পরিবর্তে নেতৃত্বের ভার সামলাবেন সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা এবং সহ অধিনায়ক করা হয়েছে দীপ্তি শর্মাকে।

টি২০ বিশ্বকাপের ব্যর্থতার পরই অধিনায়ক হরমনপ্রীত কৌরকে নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। কিন্ত তার পর অস্ট্রেলিয়া সফরে এবং ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁকেই নেতৃত্বের ভার দেওয়া হয়েছিল। তবে ঠাসা সূচির কথা মাথায় রেখে অপেক্ষাকৃত দুর্বল আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্রামে রাখা হয়েছে হরমনপ্রীতকে। পাশাপাশি বিশ্রাম দেয়া হয়েছে পেসার রেনুকা সিংকেও.

তো বাংলা থেকে এই দলে সুযোগ পেয়েছেন রিচা ঘোষ এবং তিতাস সাধু। রিচার পর তিতাসও ভারতীয় মহিলা দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন। বিশ্বকাপের কথা মাথায় রেখে একাধিক নতুন ক্রিকেটারকে বিগত কয়েকটি সিরিজ থেকেই সুযোগ দেওয়া হচ্ছেয যদিও এই সিরিজ এ নতুন কোন ক্রিকেটারকে দলে নেয়া হয়নি।

আগামী ১০ই জানুয়ারি থেকে রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামবে ভারতীয় মহিলা দল।

ঘোষিত ভারতীয় মহিলা দল- স্মৃতি মান্ধানা(অধিনায়ক), দীপ্তি শর্মা (সহ অধিনায়ক), প্রতীকা রাওয়াল , হারলিন দেওল, জেমাইমা রডরিগেজ, উমা ছেত্রী, রিচা ঘোষ (উইকেটকিপার), তেজল হাসাবিনস, রাঘবি বিস্ত, মিন্নু মনি, প্রিয়া মিশ্র, তনুজা কানওয়ার, তিতাস সাধু, সাইমা ঠাকোর, সায়ালি সাতঘারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+