Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND-W vs AUS-W: ব্যাটিংয়ের পর বুদ্ধিদীপ্ত ফিল্ডিং রিচার, বল হাতে চমক হরমনপ্রীতের, তৃতীয় দিনের শেষেই জয়ের গন্ধ

ইংল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টেও জয়ের হাতছানি ভারতীয় মহি‌লা দলের সামনে। দ্বিতীয় দিনের শেষেই সুবিধা জনক জায়গায় ছিল হরমনপ্রীত ব্রিগেড। তৃতীয় দিনের শেষে আরও বেকায়দায় অজি মহিলা দল। বড় কোনও অঘটন না ঘটলে এই ম্যাচেও জয়ের স্বাদ পেতে চলেছে‌ন স্মৃতি মান্ধারা।

চার ভারতীয় ব্যাটারের অর্ধশতরানে ভর করে দ্বিতীয় দিনের শেষে স্মৃতিদের স্কোর ছিল ৭ উইকেটে ৩৭৬। ১৫৭ রানের লিড নিয়ে ‌তৃতীয় দিনে খেলতে নামে ভারত। ভরসা ছি‌ল দীপ্তি শর্মার উপর। কিন্তু তৃতীয় দিন স্কোরবোর্ডে ৩০ রানের বেশি যোগ করতে পারেননি ভারতীয় মহি‌লা ব্যাটাররা। ৪০৬ রানেই অল আউট হয় ভারত। দীপ্তি শর্মা করেন ৭৮ রান। পূজা বস্ত্রকার তিন রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন।

IND-W vs AUS-W

রেণুকা সিং ৮ এবং রাজেশ্বরী ০ রানেই আউট হন। অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট নেন গার্ডনার। ১৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন অজি মহিলা ব্রিগেড। শুরুতে তারা জমাট ওপে‌নিং জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু বুদ্ধির জোরেই অজি শিবিরে প্রথম উইকেটের পতন ঘটালেন বঙ্গ তনয়া রিচা ঘোষ।

স্নেহ রানার বলে এগিয়ে এসে ডিফেন্স করেছিলেন মুনি। বল ড্রপ খেয়ে সিলি পয়েন্টে দাঁড়িয়ে থাকা রিচার হাতে যায়। বল রিচার হাতে গিয়েছে দেখেও আচমকা ক্রিজ় ছেড়ে বেরিয়ে আসেন অজি মহিলা ক্রিকেটার। ভারতীয় ক্রিকেটাররা প্রথমে ক্যাচের আবেদন করেছিলেন। কিন্তু ব্যাটার ক্রিজ় ছেড়ে বেরিয়ে এসেছেন দেখে তখনই বল উইকেটে টিপ করেন রিচা। আম্পায়ার ক্যাচ আউট দেননি। কিন্তু রিচার বুদ্ধিতেই রান আউটের শিকার হলেন মুনি। সঙ্গে সঙ্গেই জুটি ভাঙল অজিদের।

এর পর ৫৬ রানে দ্বিতীয় উইকেট হারায় অজি মহিলা দল। লিটচফিল্ডকে ১৮ রানে ফিরিয়ে দ্বিতীয় ধাক্কা দেন স্নেহ। যদিও তৃতীয় উইকেটে কিছুটা হাল ধরার চেষ্টা করেন এলিস পেরি ও তাহিলা ম্যাকগ্রা। কিন্তু ৮৪ রান যোগ হতেই এলিস পেরিকে আউট করে ফের অজিদের চাপ বাড়িয়ে দেন অফ স্পিনার স্নেহ রানাই।

দি‌নের শেষে বল হাতে ভেল্কি দেখালেন হরমনপ্রীত। বড় রানের দিকে এগোনো ম্যাকগ্রাকে আউট করলেন, সেইসঙ্গে তাঁর বলেই ফিরে গেলেন অ্যালিশা হিলি। তৃতীয় দিনের শেষে অজিদের স্কোর ৫ উইকেটে ২৩৩।আপাতত ৪৬ রানের লিড অজিদের।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে তৃতীয় দি‌নের শেষেই চালকের আসনে ভারতীয় মহিলা দল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+