IND-W vs AUS-W: ভারতের সামনে ধরাশায়ী অস্ট্রেলিয়া, দুরন্ত পারফরম্যান্স করে ঐতিহাসিক জয় হরমনপ্রীতদের

ইংল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়া। ভারতীয় মহি‌লা দল টেস্ট ম্যাচে হারাল অজিদের। ৮ উইকেটে বিরাট জয় তুলে নিল হরমনপ্রীত ব্রিগেড। তৃতীয় দিনের ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়েছিল ভারত। রবিবার চতুর্থ দিনের মাঝপথেই খেলার সমাপ্তি হয়ে গেল। সেই সঙ্গে ঐতিহাসিক জয় পেল ভারত। এই প্রথমবার অস্ট্রেলিয়াকে টেস্টে হারাল ভারতীয় মহিলা ব্রিগেড।

রবিবার অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৬১ রানে। ৭৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। সেইসঙ্গে ম্যাচও জিতে নেয় হরমনপ্রীত ব্রিগেড।

IND-W vs AUS-W

তৃতীয় দিনের শেষে অজিদের স্কোর ছিল ৫ উইকেটে ২৩৩। ৪৬ রানের লিড অজিদের। চতুর্থ দিনের সকালে দ্রুত বাকি ‌৫ উইকেট হারায় অজিরা। ২৮ রানেই অজিদের বাকি পাঁচ ব্যাটারকে সাজঘরে ফেরান ভারতীয় বো‌‌লাররা। দ্বিতীয় ইনিংসে স্নেহ রানা চারটি, হরমনপ্রীত ও রাজেশ্বরী দুটি করে উইকেট নেন।

৭৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করতে পারেনি ভারত। প্রথম ওভারেই ৪ রান করে আউট হয়ে যান শেফালি বর্মা। তিন নম্বরে ব্যাট করতে পাঠানো হয় অভিষেক করা রিচা ঘোষকে। শূন্য রানে তাঁর ক্যাচ পড়ে। প্রথম ইনিংসে অর্ধশতরান করলেও দ্বিতীয় ইনিংসে অবশ্য ১৩ রানের বেশি করতে পারলেন না বঙ্গ তনয়া।

স্মৃতি ও জেমাইমা ধীরে ধীরে রান এগিয়ে নিয়ে যেতে থাকেন। ৩৮ রান করে অপরাজিত থাকেন স্মৃতি। তাঁর ব্যাট থেকেই আসে জয়ের শট। সেইসঙ্গে জয় ঐতিহাসিক জয়ও হাসিল করে ভারতীয় মহিলা ব্রিগেড।

ভারতীয় বোলারদের দাপটে ২১৯ রানেই শেষ হয় অস্ট্রেলিয়া মহিলা দলের প্রথম ইনিংস। প্রথম ইনিংসে পূজা চারটি ও স্নেহ রানা ৩টি উইকেট নেন। চার ভারতীয় ব্যাটারের অর্ধশতরানে ভর করে প্রথম ইনিংসে ৪০৬ রান তোলে ভারত। ম্যাচের রাশ অনেকটাই নিজেদের হাতে নিয়ে নেয় ভারত।

তৃতীয় দিনে ১৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন অজি মহিলা ব্রিগেড। শুরুতে তারা জমাট ওপে‌নিং জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু ভারতীয় বোলারদের সামনে খুব বেশি কার্যকরী ভূমিকা নিতে পারেনি অ্যালিশা হিলির দল। দুই ইনি্ংস মিলিয়ে সাত উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন স্নেহ রানা।

এই টেস্টে অভিষেক হয় রিচা ঘোষের। ব্যাট হাতে নজর কাড়ার পর ফিল্ডিংয়েও বুদ্ধিমত্তার ছাপ রাখেন। ভারতীয় দলকে অভিনন্দন জানান প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারতীয় মহিলা দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+