প্রথম ইনিংসের পর ওপেনার হিসেবে দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি রোহিত শর্মার

ওপেনার হিসেবে চ্যালেঞ্জ নিয়েছিলেন। টেস্ট ক্রিকেটে প্রথমবার ওপেন করতে নেমে দুই ইনিংসে শতরান করলেন রোহিত হিটম্যান শর্মা।

সীমিত ওভারের সাফল্য ঝেড়ে ফেলে টেস্টে ওপেনার হিসেবে চ্যালেঞ্জ নিয়েছিলেন। পাঁচ দিনের ফর্ম্যাটে কেরিয়ারে প্রথমবার ওপেন করতে নেমে এবার দুই ইনিংসে শতরান করলেন রোহিত হিটম্যান শর্মা।

ভারতের ষষ্ঠ ব্যাটসম্যান যিনি দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৭৬ রানের পর ম্যাচের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে শতরানের গণ্ডি পার করলেন হিটম্যান। বর্তমান প্রজন্মের ভারতীয় ক্রিকেটারদের মধ্য়ে রোহিত তৃতীয় ব্যাটসম্যান যিনি এক ম্যাচে দুই ইনিংসে শতরান হাঁকালেন।

সব মিলিয়ে ভারতের ষষ্ঠ ব্যাটসম্যান যিনি দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন। এর আগে বিজয় হাজারে, সুনীল গাভাসকর, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানের এই কীর্তি রয়েছে। এবার এই এলিট ক্লাবে ঢুকে পড়লেন রোহিত শর্মা।

ইনিংসে দুবারই স্টাম্প হয়ে রেকর্ড রোহিতের

হিটম্যান শতরানে পৌঁছন ১০টি চার ও ৪টি ছয় দিয়ে। শতরানের পর অবশ্য তড়িঘড়ি করায় সেটাকে দ্বিশতরানে পরিণত করতে পারলেন না। মহারাজের বলে ওভারস্টেপ করে খেলতে গিয়ে ১২৭ রানে স্টাম্প আউট হয়েছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দু'ইনিংসে স্টাম্প হয়েও রেকর্ড রোহিতের। সব মিলিয়ে ইনিংসে ৭টি ছয় ও ১০টি চার হাঁকালেন হিটম্যান।

ছক্কার কীর্তি

বিশাখাপত্তনম টেস্টে দুই ইনিংস মিলিয়ে মোট ১৩টি ছক্কা হাঁকিয়েছেন। যা এক টেস্টে কোনও ভারতীয় ক্রিকেটারের সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে টি-টোয়েন্টিতে এক ম্যাচে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ১০টি ও ওডিআইয়ে এক ম্যাচে সবচেয়ে বেশি ১৬টি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন রোহিত। এবার কেরিয়ারে প্রথমবার টস্টে ওপেন করতে নেমে ছক্কার নতুন রেকর্ড গড়লেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+