IND vs NZ: জো রুটকে তাড়া যশস্বী জয়সওয়ালের, ঈর্ষণীয় কীর্তির সঙ্গে টার্গেটে সচিনের রেকর্ডও
IND vs NZ: জো রুটকে তাড়া করেছেন যশস্বী জয়সওয়াল। কাল থেকে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। অন্যদিকে, মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলছে ইংল্যান্ড।
বেঙ্গালুরুর চিন্নাস্বামীতেই জো রুটের কীর্তি স্পর্শ করতে পারেন যশস্বী জয়সওয়াল। বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে তিনি ঈর্ষণীয় নজির ছুঁয়ে ফেলার দোরগোড়ায়।

যশস্বী জয়সওয়াল নিউজিল্যান্ডের বিরুদ্ধেও রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন। এখনও অবধি ২০২৪ সালে তিনি ৮টি টেস্টে ১৫ ইনিংসে একবার অপরাজিত থেকে ৯২৯ রান করেছেন। দুটি শতরান ও ৬টি অর্ধশতরান রয়েছে। সর্বাধিক স্কোর রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ২১৪।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে চেন্নাইয়ে দুই ইনিংসে যশস্বীর রান ছিল যথাক্রমে ৫৬ ও ১০। কানপুর টেস্টে তিনি দুই ইনিংসেই অর্ধশতরান করেন। প্রথম ইনিংসে খেলেন ৭২ রানের ইনিংস, দ্বিতীয় ইনিংসে যশস্বী করেছিলেন ৫১। তবে রাজকোট টেস্টের পর ৭ ইনিংসের পাঁচটি হাফ সেঞ্চুরি পেলেও শতরান পাননি ভারতীয় ওপেনার।
টেস্টে এই মুহূর্তে বিশ্বের ১ নম্বর ব্যাটার জো রুট চলতি বছর টেস্টে ১৩টি ম্যাচ খেলে ১২৪৮ রান করেছেন। মুলতান টেস্টে কাল কিংবা বৃহস্পতিবার জো রুটকে ব্যাট হাতে নামতে হবে। যশস্বী বেঙ্গালুরু টেস্টে বড় ইনিংস খেলতে পারলে রুটের সঙ্গে রানের ব্যবধান কিছুটা কমিয়ে ফেলতে পারবেন।
রুট পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৬২ রানের ইনিংস খেলেছিলেন। তারই ফাঁকে তিনি পেরিয়ে যান চলতি বছর ১ হাজার টেস্ট রানের গণ্ডি। যশস্বী অবশ্য এই তালিকায় রয়েছেন তিনে। শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস চলতি বছর টেস্টে ৯৪৩ রান করেছেন। ফলে যশস্বী ১৫ রান করলেই টপকে যাবেন কামিন্দুকে। ইংল্যান্ডের বেন ডাকেট এ বছর টেস্টে ৭৯১ ও অলি পোপ ৭৪৫ রান করেছেন।
যশস্বী বাংলাদেশের বিরুদ্ধে চার ইনিংসে ১৮৯ রান করে সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিলেন। টেস্টে ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক রান করার নজির রয়েছে পাকিস্তানের প্রাক্তনী মহম্মদ ইউসুফের। তিনি ২০০৬ সালে ৯৯.৩৩ গড় রেখে ১৭৮৮ রান করেছিলেন।
ক্যালেন্ডার ইয়ারে টেস্টে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান করার কীর্তি রয়েছে সচিন তেন্ডুলকরের। তিনি ২০১০ সালে ১৫৬২ রান করেছিলেন। যশস্বী চলতি বছর সাতটি টেস্ট পাবেন। ফলে সচিনের এই নজিরটি ছিনিয়ে নেওয়া অসম্ভব নয়। ১৯৭৬ সালে ভিভ রিচার্ডস ১৭১৯, ২০২১ সালে জো রুট ১৭০৮, ২০০৮ সালে গ্রেম স্মিথ ১৬৫৬, ২০১২ সালে মাইকেল ক্লার্ক ১৫৯৫ ও ২০০৫ সালে রিকি পন্টিং ১৫৪৪ রান করেছিলেন।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications