IND vs NZ, World Cup 2023: বিশ্বকাপের সেমিফাইনালের পিচ নিয়ে প্রবল বিতর্ক, বেলাশেষে মুখ খুলল আইসিসিও
পিচ বিতর্কে সাফাই দিল আইসিসি। সেমিফাইনালের ম্যাচের দিন হঠাত করেই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক। ডেইলি মেল একটি প্রতিবেদন পেশ করে যা নিয়ে তোলপাড় শুরু হয় ক্রিকেট বিশ্বে। এই প্রতিবেদনের মূল নির্যাস ছিল পিচ নি্য়ে কোনও নিয়মনীতিই মানা হচ্ছে না। ভারতকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে।
বেলা গড়াতেই যাবতীয় বিতর্কে জল ঢালল আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন ভিত্তিহীন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল ভারত-নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচটি সাত নম্বর পিচে হওয়ার কথা ছিল। যেখানে চলতি বিশ্বকাপে কোনও ম্যাচ হয়নি। কিন্তু হঠাত করেই সেই পরিকল্পনা বদলে গিয়েছে। ছয় নম্বর পিচে আজকের সেমিফাইনাল খেলাটি হচ্ছে।

আইসিসির মুখপাত্র এই বিতর্কের প্রসঙ্গে জানিয়েছেন, 'যেরকমভাবে পিচের রোটেশনের পরিকল্পনা করা হয়, সেটা এরকম দৈর্ঘ্যের টুর্নামেন্টের শেষের দিকে পরিবর্তন করার বিষয়টা একেবারেই নতুন কিছু নয়। ইতিমধ্যে একাধিকবার সেটা হয়েছে।'
আইসিসির বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ''কোন পিচে খেলা হবে সেই পিচ বেছে নেওয়া ও তার পর তা তৈরি করার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সংস্থা ও সেই সংস্থার পিচ প্রস্তুতকারকের। এ ক্ষেত্রে সেই দায়িত্ব মুম্বই ক্রিকেট সংস্থার।'' অনেকেই দাবি করতে থাকেন যে তাজা পিচে আইসিসি টুর্নামেন্টের নক-আউট ম্যাচ খেলা উচিত। যদিও আইসিসির নিয়মে সেরকম কোনও বিষয়ের উল্লেখ নেই।
এই নিয়ে অজি অধিনায়ক প্যাট কামিন্স আবার বলেছেন, 'আইসিসির পিচ কিউরেটর গোটা বিষয়টা দেখভাল করে। পিচ যেন কোনও দলকে বাড়তি সুবিধা না দেয়, সেটাই আইসিসি নিশ্চিত করবে বলে আমার বিশ্বাস। তবে এখনও পর্যন্ত বিশ্বকাপের যে ম্যাচগুলো দেখেছি, তাতে কোনও সমস্যা আমার চোখে ধরা পড়েনি।'
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications