IND vs NZ: ওয়াংখেড়েতে চতুর্থ ইনিংসে সর্বাধিক রানের লক্ষ্যমাত্রা পূরণ করেছে কোন দল? জানুন অতীতের ফলাফল
মুম্বই টেস্টে জয়ের হাতছানি ভারতের সামনে, বিরাট কোনও অঘটন না ঘটলে তৃতীয় দিনেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে। অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে অতিরিক্ত দুই দিন বিশ্রাম পেতে পারে ভারত।শনিবার দিনের শেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের স্কোর ৯ উইকেটে ১৭১। ফলে আপাতত কিউয়িরা এগিয়ে ১৪৩ রানে।
চতুর্থ ইনিংসে ভারতের জন্য কত রানের লক্ষ্যমাত্রা রাখতে পারে নিউজিল্যান্ড সেটাই এখন দেখার। তবে লক্ষ্যমাত্রা যত রানেরই থাক কেন, মুম্বইয়েই এই উইকেটে রান তোলা যে সহজ নয় সেই আভাস দ্বিতীয় দিনের শেষেই দিয়ে রেখেছেন অশ্বিন। ইতিহাসও কিন্ত সেই কথাই বলছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে বেশি রানের লক্ষ্যমাত্রা নিয়ে জয় পাওয়া বেশ কঠিন। চতুর্থ ইনিংসে সফলভাবে রানের লক্ষ্যমাত্রা পূরণ করার সেরা পাঁচটি ম্যাচের কথাই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

এখনও পর্যন্ত চতুর্থ ইনিংসে সর্বাধিক রান তাড়া করে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা দল। ২০০০ সালে ভারতের বিরুদ্ধে এই মাঠেই ১৬৪ রান তাড়া করে জয় পায় প্রোটিয়ারা। এই রান তুলতেই সেবার দক্ষিণ আফ্রিকা দলের ৬ উইকেটের পতন ঘটেছিল। ১৯৮০ সালে ইংল্যান্ড ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে ব্যাট করে জয় পায়, জয়ের জন্য ইংল্যান্ড তুলতে হত ৯৮ রান। বিনা উইকেটে সেই জয় হাসিল করে ইংল্যান্ড।
২০১২ সালে এই মাঠে চতুর্থ ইনিংসে ব্যাট করে সফলভাবে রান তাড়া করে ইংল্যান্ড দলই। ভারতের বিরুদ্ধে ম্যাচে ৫৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে চতুর্থ ইনিংসে ওয়াংখেড়েতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। বিনা উইকেটে সেই রান তুলে নেয় ইংল্যান্ড দল।
ভারত এখনও পর্যন্ত ওয়াংখেড়েতে চতুর্থ ইনিংসে সফলভাবে রান তাড়া করে জয় পেয়েছে একবারই। ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে এই মাঠে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জয় পায়। ভারত ৫১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে এবং ২ উইকেট হারিয়ে সফলভাবে জয় হাসিল করে।
২০০১ সালে ভারত সফরে এসে মুম্বইয়ের মাঠে প্রথম জয় পায় অস্ট্রেলিয়া। চতুর্থ ইনিংসে বিনা উইকেটে ৪৭ রান করেই জয় পায় অজিরা। অর্থ্যাত পরিসংখ্যানই বলে দিচ্ছে এই মাঠে চতুর্থ ইনিংসে বড় স্কোর তো দূর অস্ত্র খুব বেশি স্কোর হলেই বিপদে পড়ে দলগুলি। ফলে আত্মতুষ্টির জায়গা নেই ভারতের।
-
ভোটের আগে উত্তাপ! মধ্যরাতে ভবানীপুরে শুভেন্দু, কী কারণ? উত্তেজনার মাঝে সরাসরি থানা থেকেই সিপি-কে ফোন -
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না












Click it and Unblock the Notifications