IND vs NZ: ‘গম্ভীরকে শিখতে হবে’, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারতেই হেড কোচকে কটাক্ষ শাস্ত্রীর
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে প্রথমবার সিরিজ হারতে হয়েছে ভারতীয় দলকে। বেঙ্গালুরুর পর পুণে, ভারতের বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্স করে সিরিজ জিতে নিল কিউয়ি ব্রিগেড। এই হারের পরই টিম ইন্ডিয়াকে নিয়ে শুরু হয়েছে প্রবল সমালোচনা। শুধু বিরাট কোহলি বা রোহিত শর্মাই নয়, একইসঙ্গে প্রশ্নের মুখে গম্ভীরের আগ্রাসী ক্রিকেটের নীতিও।
ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর সঙ্গে বর্তমান কোচ গৌতম গম্ভীরের শীতল সম্পর্ক ক্রিকেট মহলে সবারই কম বেশি জানা রয়েছে। এরআগে শাস্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি গম্ভীর। এবার গম্ভীরের কোচিংয়ে ভারতীয় দল নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারতেই পাল্টা কটাক্ষ করলেন শাস্ত্রীও।

ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ বলেছেন, 'পরপর দুটো টেস্ট ম্যাচে নিউজিল্যান্ড দাপটের সঙ্গে ভারতীয় দলকে হারাল। এই সিরিজ হারটা চিন্তার অন্যতম কারণ হতে পারে। গম্ভীর সদ্য দলের কোচের দায়িত্বে এসেছেন। বিপুল প্রত্যাশা থাকা একটা দলের কোচের দায়িত্ব নেওয়া এতটাও সহজ নয়। ওর কোচিং কেরিয়ারের সবেমাত্র সূচনা হয়েছে। আমি আশাবাদী ও খুব তাড়াতাড়ি শিখে যাবে।'
অর্থ্যাত সদ্য কোচিং শুরু করায় গম্ভীরকে কটাক্ষ করতে ছাড়লেন না শাস্ত্রী। যদিও এর আগে একটি সাক্ষাৎকারে শাস্ত্রীকে কটাক্ষ করেছিলেন গম্ভীর। সেটা বর্তমানে ফের নেট দুনিয়ায় সচল হয়েছে।
গম্ভীর বলেছিলেন, "আমি জানি না কেরিয়ারে শাস্ত্রী কী অর্জন করেছে। একমাত্র অস্ট্রেলিয়ায় বিশ্ব চ্যাম্পিয়নশিপ ছাড়া। কোনও দিন বিদেশের মাটিতে কোনও সিরিজ জয়ী দলের সদস্য ছিলেন বলে আমার মনে হয় না। যদি তুমি কোনও কিছু না জেত, তাহলে তুমি অনেক কথাই বলবে। আমার তো মনে হয়, ওনাকে কেউ সিরিয়াসলি নেয় না।"
IND vs NZ: রান না পেয়ে চূড়ান্ত হতাশ, মাঠের বাইরে কোহলির কীর্তি ভাইরাল, দেখুন ভিডিও
বেঙ্গালুরুতে ৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল নিউজিল্যান্ড। পুণের মাঠে ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় নিশ্চিত করেছে কিউয়িরা। দ্বিতীয় টেস্টে রানে জিতে তিন ম্যাচের সিরিজে ২-০ ফলে এগিয়ে গিয়েছে নিউজিল্যান্ড। ফলে ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজের ভাগ্য নির্ধারণও হয়ে গিয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications