IND vs NZ: কেন এই ফলাফল? বিশ্লেষণের পক্ষে মত সচিনের, রোহিতদের বিরুদ্ধে সরব হলেন প্রাক্তনীরা
ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্টে হোয়াইটওয়াশের লজ্জা। কিউয়িদের বিরুদ্ধে তিন টেস্টেই ভালো খেলতে পারেনি ভারতীয় দল। বার বার ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে। সিরিজ হারের পরই সমালোচনায় সরব হলেন প্রাক্তনীরা। সচিন তেন্ডুলকর থেকে যুবরাজ সিং প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় ভারতের হার নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন।
সচিন তেন্ডুলকর ভারতের হারের কারণ প্রসঙ্গে একাধিক কারণকে দায়ী করেছেন। কিংবদন্তি এই ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ঘরে মাঠে ৩-০ ব্যবধানে হেরে যাওয়াটা একটা তেতো বড়ি গিলে ফেলার মতোই বিষয়, এবং এটি আত্ম বিশ্লেষণের প্রয়োজন। এরজন্য কি প্রস্তুতির অভাব ছিল, এটি কি দুর্বল শট নির্বাচন দায়ী , নাকি ম্যাচ অনুশীলনের অভাব ছিল?'

Losing 3-0 at home is a tough pill to swallow, and it calls for introspection.
— Sachin Tendulkar (@sachin_rt) November 3, 2024
Was it lack of preparation, was it poor shot selection, or was it lack of match practice? @ShubmanGill showed resilience in the first innings, and @RishabhPant17 was brilliant in both innings— his… pic.twitter.com/8f1WifI5Hd
অন্যদিকে যবুরাজ সিং বলেছেন, ক্রিকেট সত্যিই একটি অনিশ্চয়তার খেলা, তাই না? আমরা টি২০ বিশ্বকাপ জয়ের মাত্র কয়েক মাস পরে, একটি ঐতিহাসিক হোয়াইটওয়াশের মুখোমুখি হলাম। এটাই এই খেলার সৌন্দর্য! অস্ট্রেলিয়া সিরিজে আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে। আমাদের আত্মবিশ্লেষণের খুবই প্রয়োজন। , নিউজিল্যান্ড দলকে অভিনন্দন একটি ভাল পারফরম্যান্স এবং একটি ঐতিহাসিক জয়ের জন্য।'
অন্যদিএক বীরেন্দ্র শেহওয়াগ বলেছেন, যদিও সমর্থক হিসেবে দলকে সমর্থন করা অপরিহার্য কিন্তু এটি আমাদের দলের একটি ভয়ানক পারফরম্যান্স। স্পিন খেলার দক্ষতা অবশ্যই প্রয়োজন এবং কিছু পরীক্ষা-নিরীক্ষা ছোট ফরম্যাটের জন্য ভাল তবে টেস্ট ক্রিকেটে কিছু অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয় এটা সত্যিই খারাপ হতে পারে। টম লাথাম এবং নিউজিল্যান্ড দলকে অভিনন্দন যা প্রতিটি সফরকারী দলের জন্য একটি স্বপ্ন এবং অন্য কেউ এইভাবে জয় করতে পারে না,"
অনিল কুম্বলে বলেন, কেমন পিচে খেলা হবে সেটা ভারতীয় দলকে বুঝতে হবে। ম্যাচ জিততে স্পিন সহায়ক উইকেট বানানো হয়েছিল। কিন্তু সেই উইকেটেদুরন্ত পারফরম্যান্স করে জয় পেল নিউজিল্যান্ডই। ২৫ রানে ম্যাচ জিতলেও কিউয়িদের কৃতিত্ব দিতেই হবে। অন্যদিকে ভারত সামান্য চাপের মুখেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল।"
সব মিলিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতেই সমালোচনার ঝড় বইতে শুরু করেছে ভারতীয় দলকে ঘিরে। এই হার অজি সিরিজের আগে দলের মনোবলেও ধাক্কা দিতে পারে।
-
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ










Click it and Unblock the Notifications