Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs NZ: সিরিজ হারতেই গম্ভীরের সঙ্গে আলোচনায় মুখ্য নির্বাচক, কোচিং স্টাফদের সমর্থন রোহিতের

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে সিরিজ আগেই হেরেছিল ভারত। রবিবার ভারতীয় দলের জন্য অপেক্ষা করছিল আরও বড় লজ্জা। মুম্বইতে তৃতীয় টেস্ট হেরে কিউয়িদের কাছে হোয়াইটওয়াশ হল টিম ইন্ডিয়া। সেইসঙ্গে কোচ গৌতম গম্ভীরকে নিয়েও প্রশ্ন উঠে গেল। মাত্র কয়েক মাস হল ভারতীয় দলের দায়িত্ব নিয়েছেন গম্ভীর।

গম্ভীরের কোচিংয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজ জিতলেও হারতে হয়েছে একদিনের সিরিজ। অন্যদিকে, বাংলাদেশকে টেস্টে হোয়াইটওয়াশ করলেও নিউজিল্যান্ডের কাছে সিরিজে হারতে হল ভারতকে। সোশ্যাল মিডিয়ায় কোচ গম্ভীরকে নিয়ে শুরু হয়েছে তীব্র সমা‌লোচনা।

নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পরই মুখ্য নির্বাচক অজিত আগারকরকে প্রধান কোচ গৌতম গম্ভীর এবং ব্যাটিং কোচ অভিষেক নায়ারের সাথে আলোচনায় করতে দেখা গেল ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তাদের মধ্যে যথেষ্টই যে সিরিয়াস কথা বার্তা হয়েছে সেটা কিন্তু ছবিতেই স্পষ্ট।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজ দিয়েই ভারতীয় দলে কোচিং ইনিংস শুরু করেন গম্ভীর। কিন্তু একদিনের সিরিজ থেকেই ছবিটা ধীরে ধীরে বদলাতে শুরু করে। তিন ম্যাচের সিরিজে ২-০ জিতে যায় শ্রীলঙ্কা। ২৭ বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ হারতে হয়েছিল মেন ইন ব্লুকে। সিরিজে একটাও ম্যাচে জিততে পারেনি ভারত। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও একই হাল হল।

ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকেই আগ্রাসী ক্রিকেটের রণকৌশল নিয়েছেন গম্ভীর। কিন্তু নিউজিল্যান্ডের মুম্বই টেস্টে প্রথম দিনের শেষে শুক্রবার শেষ কয়েক ওভারের জন্য কেন নামালেন নাইযওয়াচম্যান‌ সিরাজকে। আবার ৮ নম্বরে ব্যাট করতে নামালেন সরফরাজকে।

আট নম্বরে ব্যাট করতে নেমে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি সরফরাজ। রানের খাতা খুলতে পারেননি। ৪ বলে শূন্য রানে ফেরেন। ওয়াংখেড়েতে প্রথম শ্রেণির ক্রিকেটে শেষ ছয় ইনিংসে ৬০১ রান করেন। গড় ১৫০.২৫। তারমধ্যে রয়েছে দুটো শতরান। সর্বোচ্চ ৩০১ রান। এই পারফরম্যান্স সত্ত্বেও কেন সরফরাজকে আট নম্বরে ঠেলে দেওয়া হল, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে।

যদিও সিরিজ হারের পর রোহিত শর্মা বলেন, "আমাদের কোচিং স্টাফরা যথেষ্টই ভালো, তারা খুব বেশি সময় পায়নি। এটা খেলোয়াড়দের দায়িত্ব যে তাদের ফলাফলের ব্যাপারেও সাহায্য করা, আমরা তাদের চিন্তা প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিশ্চিত করা। কোনও কিছুর বিচার খুব তাড়াতাড়ি করা ঠিক নয়"। অধিনালয়ক রোহিত বুঝিয়ে দিলেন তিনি সদ্য দায়িত্বপ্রাপ্ত কোচ গম্ভীরের সঙ্গেই আছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+