IND vs NED, World Cup 2023: উৎসবের আবহ টিম ইন্ডিয়ার সংসারে, রোহিত-বিরাটদের সঙ্গে দীপাবলি পালন শামি-সিরাজদেরও
টানা আট ম্যাচ জিতে ইতিমধ্যেই বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারতীয় দল। রবিবার বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে ভারত। নিয়মরক্ষার ম্যাচের আগে দীপাবলির আনন্দে মাতলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। রবিবার দীপাবলি, আলোর উৎসবে মেতেছে গোটা দেশ। ব্যতিক্রম নন টিম ইন্ডিয়ার তারকারাও। বিশ্বকাপের মধ্যেই দীপাবলি উৎযাপনে মাতলেন রোহিত শর্মা থেকে বিরাট কোহলিরা।
রবিবারই আবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নামছে ভারতীয় দল। তাই শনিবারই ভারতীয় শিবিরে দীপাবলি পালন করা হয়ে গেল। এমনিতেই টানা আট ম্যাচ জেতা ভারতীয় দল দুরন্ত ছন্দে আছে। তার উপর ভারতীয় শিবিরে উৎসবের আবহ। দীপাবলি উৎসবকে কেন্দ্র করে টিম ইন্ডিয়ার সুখী সংসারের চিত্রটা আরও একবার প্রকাশিত হল।

অধিনায়ক রোহিত শর্মা তাঁর স্ত্রী ঋতিকার সঙ্গে দীপাবলি উৎসব পালন করেন। সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর সঙ্গে এই উৎসব পালনের একটি ছবি পোস্ট করেছেন ভারত অধিনায়ক। সেখানে পাঞ্জাবী পড়ে একেবারে ভিন্ন লুকে দেখা গেল হিটম্যানকে। সোশ্যাল মিডিয়াতে ভক্তদের দেওয়ালির শুভেচ্ছাও জানিয়েছেন টিম ইন্ডিয়ার দলনেতা।
পিছিয়ে নেই বিরাট কোহলিও। বিশ্বকাপের শুরু থেকে অনুষ্কাকে খুব একটা দেখা না গেলেও নেদারল্যান্ডস ম্যাচের আগে বেঙ্গালুরুতে এসেছেন বিরাট কোহলির স্ত্রী। দীপাবলির আগের সন্ধ্যায় একফ্রেমে ধরা দিলেন বিরুষ্কাও। রোহিতের মতোই বিরাটের পরনেও ছিল পাঞ্জাবী। বিরুষ্কার সংসারে আসতে চলেছে নতুন অতিথি, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এরইমধ্যে দীপাবলি উৎসবে সামিল হলেন প্রাক্তন ভারত অধিনায়ক ও বলিউড অভিনেত্রীও।
We are #TeamIndia 🇮🇳 and we wish you and your loved ones a very Happy Diwali 🪔 pic.twitter.com/5oreVRDLAX
— BCCI (@BCCI) November 12, 2023
ধর্ম যার যার, উৎসব সবার। উৎসবের কোনও ধর্ম হয় না।রোহিত-বিরাটদের মতোই দীপাবলি উৎসবে সামিল হলেন মহম্মদ শামি-মহম্মদ সিরাজের মতো তারকা পেসাররা। সোশ্যাল মিডিয়ায় উভয় পেসারই ভক্তদের দেওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে শামিকে দেখা গেল একেবারে ভিন্ন লুকে। একটি গ্রুপ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে সিরাজ, ঈশান কিষাণ, শুভমান গিল এবং মহম্মদ সিরাজদের।
রোহিত-বিরাটদের থেকে কোনও অংশে পিছিয়ে নেই সূর্যকুমার যাদবও। ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান স্ত্রী-র সঙ্গে ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সবশেষে আসা যাক কেএল রাহু্লের কথায়। সহ অধিনায়ক আবার দলের উৎসব পালনের ছবি পোস্ট করেছেন। রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, যসপ্রীত বুমরারা সকলেই কুর্তি, পাঞ্জাবি পরে ছবি তোলেন। সকলকেই বেশ হাসি মুখে ক্যামেরার সামনে পোজ় দিতে দেখা যায়।
দীপাবলির ঠিক এক সপ্তাহ পরেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। দীপাবলির উপহার হিসেবে রোহিতরা দেশবাসীকে বিশ্বকাপটা দিতে পারেন কিনা সেটাই দেখার।












Click it and Unblock the Notifications