IND vs ENG: রোহিতের পর প্রশ্ন অধিনায়ক সূর্যকে নিয়েও, টিম ইন্ডিয়ার টি২০ নেতার ব্যাটিং পরিসংখ্যান উদ্বেগজনক

ভারতের টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিং ফর্ম নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ হোক বা বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যাট হাতে রান পাননি রোহিত, এবার রাজকোটে ইংল্যান্ডের কাছে তৃতীয় টি২০ ম্যাচে হারের পর প্রশ্ন উঠে গেল টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিয়েও।

সাম্প্রতিত সময়ে একদিনের ক্রিকেটে খুব একটা ভালো ছন্দে নেই সূর্য, তার ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাননি। এবার টি২০ ক্রিকেটেও সেরা ছন্দে পাওয়া যাচ্ছে না সূর্যকে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টি২০ ম্যাচে তাঁর ব্যাট থেকে প্রত্যাশা অনুসারে রান আসেনি। এমনকি রাজকোটেও ১৪ রানে আউট হলেন। ফলে রোহিতের পর এবার সূর্যকে নিয়েও প্রশ্ন উঠে গেল।

অধিনায়কত্বের চাপেই কি প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারছেন না সূর্য? কলকাতায় প্রথম ম্যাচে কোনও রানই করতে পারেননি, এরপর চেন্নাইতে দ্বিতীয় ম্যাচে ১২ রান করেই আউট হন। রাজকোটে তাঁর ব্যাট থেকে এল ১৪ রান। এখনও পর্যন্ত চলতি সিরিজের তিন ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ২৬ রান। শেষ ছয়টি টি২০ ইনিংসে সূর্যকুমার করেছেন সব মিলিয়ে ৫২ রান। স্কাইয়ের এই পরিসংখ্যান রীতিমতো উদ্বেগজনক।

টি২০ ক্রিকেটে শেষ ১০টি ইনিংসে সূর্যের ব্যাট থেকে এসেছে ১৬৩ রান, স্ট্রাইক রেট ১৬.৩০। শুধু আন্তর্জাতিক ম্যাচেই নয় একইসঙ্গে স্কাইয়ের খারাপ ফর্ম অব্যাহত ঘরোয়া ক্রিকেটেও। এর আগে মুম্বইয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলেছিলেন সূর্য। কিন্তু সেখানেও ব্যাট হাতে ব্যর্থ হন। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে শেষ ১০টি ম্যাচে সূর্যকুমারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৪৮ রানের। এরফলে সাদা বলের ক্রিকেটে সূর্যের ফর্ম নিয়ে প্রশ্ন উঠা শুরু করে দিয়েছে।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনটা রঙিন করতে পারলেন না শামি। রাজকোটো কোনও উইকেট পেলেন না। অধিনায়ক সূর্য অবশ্য মনে করছেন, শামি আগামী দিনে আরও ভালো বোলিং করবে। ৩ ওভারে ২৫ রান দিয়েছেন শামি। কোনও উইকেট পাননি। আগামী শুক্রবার পুণেতে চতুর্থ টি২০ ম্যাচ খেলতে নামছে ভারত। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে ভারতের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+