IND vs ENG: ভারত-ইংল্যান্ড টেস্টের ধারাভাষ্য ছেড়ে আচমকাই কানপুর ছুটলেন গাভাসকর! কার মৃত্যুসংবাদে বিচলিত সানি?

IND vs ENG: আজ থেকে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। সম্প্রচারকারী চ্যানেলে ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন সুনীল গাভাসকর। যদিও খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই তাঁকে ছুটতে হলো কানপুরে।

সুনীল গাভাসকর টেস্ট চলাকালীনই পান তাঁর শাশুড়ির প্রয়াত হওয়ার খবর। এরপরই বেশি দেরি না করে সোজা রওনা হয়ে যান বিমানবন্দরের দিকে।

IND vs ENG: ভারত-ইংল্যান্ড টেস্টের ধারাভাষ্য ছেড়ে আচমকাই কানপুর ছুটলেন গাভাসকর!

সুনীল গাভাসকর হায়দরাবাদ টেস্টেও ধারাভাষ্য দিয়েছেন। বিশাখাপত্তনম টেস্টেও সেই দায়িত্ব পালন করছিলেন। রোহিত শর্মা যখন শোয়েব বশিরের বলে বোল্ড হন, সেই ধরনে কিছুটা অবাকও হন সানি। তিনি বলেন, দেখে মনে হলো রোহিত লেগ গ্লান্স করার সময় ভুলেই গিয়েছিলেন বেন স্টোকস লেগ গালি রেখেছেন।

জানা গিয়েছে, ধারাভাষ্য দেওয়ার ফাঁকেই তিনি শাশুড়ি পুষ্পা মেহরোত্রার প্রয়াণের খবর পান। এরপর দুপুরেই তিনি কানপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যান। সেখানে তাঁর স্ত্রী মার্শনিল গাভাসকর ও পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন। মার্শনিলের বাবা ছিলেন কানপুরের চর্মশিল্পের জগতে প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

২০২২ সালের ডিসেম্বর বার্ধক্যজনিত রোগভোগের পর প্রয়াত হয়েছিলেন সুনীল গাভাসকরের মা মীনা গাভাসকর। বয়স হয়েছিল ৯৫ বছর। সেই সময় ধারাভাষ্যের কাজে বাংলাদেশে ছিলেন গাভাসকর। মায়ের মৃত্যুসংবাদ পেয়েই তিনি ঢাকা থেকে মুম্বইয়ে ফেরার বিমান ধরেন। এবারও ধারাভাষ্যের ফাঁকেই গাভাসকর পেলেন আত্মীয়-বিয়োগের দুঃসংবাদ।

গাভাসকরের ক্রিকেটীয় বিশ্লেষণ শোনার জন্য শুধু ক্রিকেটপ্রেমীরা নন, ক্রিকেটারদের অনেকেও মুখিয়ে থাকেন। আজ সানি ধারাভাষ্য দেওয়া শুরু করলেও পরের দিকে তাঁকে টিভিতে দেখতে না পেয়ে, কিংবা টিভিতে তাঁর ধারাবিবরণী শুনতে না পেরে অনেকেই অবাক হন। যদিও পরে জানা যায়, টেস্টের আসর থেকে গাভাসকরের সরে যাওয়ার আসল কারণ। তবে চলতি টেস্টে তিনি আর ধারাভাষ্য দেবেন কিনা সে ব্যাপারে এখনও কোনও তথ্য মেলেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+