IND vs ENG: ছেলের অভিষেকের পর রোহিতের কাছে কী আবেদন করলেন সরফরাজের পিতা? হিটম্যানের উত্তর মন ছুঁয়ে গেল সবার
সরফরাজ আবেগে ভাসছে রাজকোট। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের তৃতীয় টেস্টে অভিষেক হয়েছে সরফরাজ খানের। ছেলের অভিষেক মুহূর্তের সাক্ষী ছিলেন বাবা নৌসাদ খান, একটি আবেগঘন মুহূর্ত তৈরি হয় পিতা-পুত্রের মধ্যে। এরইমধ্যে সরফরাজের বাবা নৌসাদ খানের একটি ভিডিও। সরফরাজ টেস্ট ক্যাপ পাওয়ার পরে রোহিতের সঙ্গে কথা বলতে যান গর্বিত বাবা। ভাইরাল হয় সেই মুহূর্তের ভিডিও।
সমাজ মাধ্যমে ফাঁস হওয়া ভিডিও মূলত নৌসাদ খান এবং রোহিত শর্মার মধ্যে।এই ভিডিও ভারত অধিনায়ককে বলতে শোনা যায়, 'আপনি যা যা করেছেন, সেতো সবাই জানে।" উত্তরে নৌসাদ খান বুকে হাত দিয়ে ভারত অধিনায়কের কাছে অনুরোধ করেন, "স্যর, আমার ছেলেকে একটু দেখে রাখবেন।" উত্তরে রোহিতও আশ্বাস দেন, নিশ্চই।

বৃহস্পতিবার অভিষেকের সময় অনিল কুম্বলের হাত থেকে যখন সরফরাজ টেস্ট ক্যাপ পেলেন তখন খানিকটা দূরেই দাঁড়িয়ে ছিলেন সরফরাজের বাবা এবং স্ত্রী। ধ্রুব জুরেলের সঙ্গে ছবি তুলেই সরফরাজ চলে যান বাবার কাছে। ছেলের হাতে টেস্ট ক্যাপ দেখে নৌসাদ খান আবেগে ভেঙে পড়েন। ছেলে প্রথমে বাবার হাতে টেস্ট ক্যাপটি তুলে দেন।
A journey that is all heart 🫶🥹
— BCCI (@BCCI) February 15, 2024
Hear from a proud father on a very memorable day for Sarfaraz Khan 🤗 - By @ameyatilak#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/Imk7OTuSVM
ছেলে সরফরাজ খান দিনের পর দিন রান করেছেন ঘরোয়া ক্রিকেটে। দেশের ডাক আসেনি। 'কেন ডাক পাচ্ছি না,'-জানতে চেয়েও বিদ্রোহীও হয়েছেন। কিন্তু অবশেষে স্বপ্নপূরণ হয়েছে সরফরাজ এবং তাঁর পিতারবৃহস্পতিবার নিরঞ্জন শাহ স্টেডিয়ামে সব বিদ্রোহের ইতি। এমনকি জমে থাকা অভিমানও গলে জল হয়ে গেল।
সাধারণত এই ছবি খুব কম দেখা যায় কোনও প্লেয়ার অভিষেক করার পর তাঁর বাবার সঙ্গে গিয়ে অধিনায়ক কথা বলছেন, কিন্তু সরফরাজের ক্ষেত্রে ছবিটা অন্যরকম হল। বর্তমান ভারত ও সরফরাজ দু'জনেই মুম্বই থেকে উঠে এসেছেন। তবে ঘরোয়া ক্রিকেটে দু'জন অবশ্য একসঙ্গে খেলেননি।
বিসিসিআইয়ের পক্ষ থেকে সরফরাজ খানকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে এই আবেগময় যাত্রা পথটা তুলে ধরা হয়েছে। সরফরাজের জীবনে বাবার অবদান কম নয়। দুই ছেলেকে ক্রিকেটার বানানোর জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন নৌসাদ নিজেও। অবশেষে তাঁর স্বপ্নপূরণ হল।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications