IND vs ENG: জোড়া ধাক্কা ভারতীয় দলে, জাদেজার সঙ্গে ছিটকে গেলেন রাহুলও, পরিবর্তে সুযোগ পেলেন কারা?
আশঙ্কাকে সত্যি করেই হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু এখানেই শেষ নয়, এবার জাদেজার সঙ্গী হলেন কেএল রাহুলও। সোমবার বিকেলে জোড়া দুঃসংবাদ এলষ ভারতীয় দল থেকে। দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজা। যা বড় ধাক্কা রোহিতের দলের জন্য।
জাদেজা ও রাহুল-প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছিলেন। রাহুল করেছিলেন ৮৬ রান এবং জাদেজা করেছিলেন ৮৭ রান। রবিবার হায়দরাবাদ টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের দুরন্ত থ্রোয়ে রান আউট হলেন। তার থেকেও উদ্বেগ জনক দৃশ্য দেখা গেল জাড্ডুর প্যাভিলিয়নে ফেরার সময়। দেখা যায় বেশ অস্বস্তিদায়ক ভাবেই সাজঘরে ফিরছেন জাদেজা। তখন থেকেই হ্যামস্ট্রিংয়ের আশঙ্কা দেখা যায়।

বিরাট কোহলি নাম প্রত্যাহার করায় প্রথম দুই ম্যাচের জন্য আগেই স্কোয়াডে এসেছিলেন রজত পাটীদার। এবার দ্বিতীয় টেস্টে দলে এলেন সৌরভ কুমার, সরফরাজ খান এবং ওয়াশিংটন সুন্দর। অন্যদিকে সুন্দরের বদলে ভারতীয় এ দলে অন্তর্ভুক্ত হলেন সারাংশ জৈন।
বিরাট কোহলিও হায়দরবাদের মত বিশাখাপত্তনামে খেলবেন না। ফলে রোহিত শর্মাদের ০-১ পিছিয়ে থেকে খেলতে নামতে হবে দলের তিন তারকা ক্রিকেটারের অনুপস্থিতিতে। স্পিন আক্রমণে অশ্বিনের জুটি হিসেবে জাদেজার না থাকাটা বড় ক্ষতি হয়ে গেল ভারতের কাছে। ২ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট হবে বিশাখাপত্তনমে।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে রাহুলকে বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড়। তাঁকে উইকেটরক্ষক হিসাবে চাননি। অন্য দিকে জাডেজা খেলতে না পারলে, দলের ভারসাম্য নষ্ট হতে পারে। যদিও প্রথম টেস্টে হারের পরই কোচ রাহুল দ্রাবিড় দ্বিতীয় টেস্টে দলে পরিবর্তনের আভাস দিয়েছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বদল অবসম্ভাবী হয়ে পড়ল। কারণ প্রথম একাদশের দুই ক্রিকেটার ছিটকে গেলেন।
IND vs ENG:শীর্ষে বিরাট, শুভমান-শ্রেয়সদের লজ্জাজনক পারফরম্যান্স, শেষ ১০ ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদের রান জানুন
জাদেজার বিকল্প হিসাবে অলরাউন্ডার সুন্দরকে অন্তর্ভক্ত করা হয়েছে। সমতা ফেরানোর ম্যাচে টিম কম্বিনেশন বাছাই এখন কঠিন চ্যালেঞ্জ রাহুল-রোহিতের কাছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications