IND vs ENG: অতীতে টি২০ ম্যাচ জয়ে এগিয়ে কারা? ভারত-ইংল্যান্ডের সিরিজের ফলাফল নিয়েও রইল বিস্তারিত পরিসংখ্যান
বর্ডার-গাভাসকর ট্রফিতে হতাশাজনক ফলাফলের পর এবার ভারতীয় দলের মিশন সীমিত ওভারের সিরিজ। আগামী মাসে রয়েছে আইসিসির মেগা ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ এবং তার পরে ভারত তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত।
শনিবারই কলকাতায় আসছে ভারতীয় দল। বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে আজ রাতের মধ্যেই কলকাতায় আসছেন গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদবরা। আগামী কাল থেকে ইডেনে তিন দিনের একটি প্রস্তুতি শিবির হবে ভারতীয় দলের। এর আগে শেষ গম্ভীরের কোচিংয়ে দুটি টি২০ সিরিজে( শ্রীলঙ্কা এবং বাংলাদেশ) অনায়াসে জয় পেয়েছে ভারত। তবে ইংল্যান্ড কিন্তু কঠিন প্রতিপক্ষ। এর আগে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টি২০ সিরিজের ফলাফল গুলি তুলে ধরা হল এই প্রতিবেদনে।

এবার আসা যাক সিরিজ গুলির ফলাফলের দিকে। ২০১১ সালে ঘরের মাঠে এক ম্যাচের টি২০ সিরিজে ইংল্যান্ড ১-০ ফলে জয় পায়। ২০১২ সালে ভারতে এসে ১ ম্যাচের টি২০ সিরিজে ইংল্যান্ড জয় পায়। ২০১৩ সালে ভারতে অনুষ্ঠিত দুই ম্যাচের টি২০ সিরিজ ১-১ ফলে ড্র হয়। ২০১৪ সালে ইংল্যান্ড ঘরের মাঠে টি২০ সিরিজে ১-০ ফলে জয় পায়। ২০১৬-১৭ সালে ভারত ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে ২-১ ফলে জয় পায়।
২০১৮ সালে ইংল্যান্ডে গিয়ে তিন ম্যাচের সিরিজ খেলে ভারত। সেই সিরিজে ২-১ ফলে জয় পায় ভারত। ২০২০-২১ সালে ভারত সফরে এসে ইংল্যান্ড দল ৫ ম্যাচের টি২০ সিরিজ খেলে দুই দল। ৩-২ ফলে ভারত জয় পায়। এরপরের বছর ২০২২ সালে ইংল্যান্ড সফরে গিয়ে ভারত তিন ম্যাচের সিরিজে ২-১ ফলে জয় পায়।
এবার বছরের শুরুতেই পাঁচ ম্যাচের টি২০ সিরিজ।
আগেই রোহিত, বিরাট, জাদেজারা টি২০ আন্তজার্তিক থেকে অবসর নিয়েছেন , সূর্যকুমার যাদব নতুন অধিনায়ক হয়েছে। ভারতীয় দলে একাধিক নতুন মুখকে সুযোগ দেওয়া হয়েছে। তবে এই সিরিজে বারতি নজর থাকবে মহম্মদ শামির দিকে। তিনি দীর্ঘদিন পর ভারতীয় দলে প্রত্যাবর্তন করছেন।












Click it and Unblock the Notifications