IND vs ENG, ICC World Cup 2023: নবাবের শহরেই লজ্জার নজির কিং কোহলির, সাজঘরে ফিরে দেখালেন রাগও, দেখুন ভিডিও
বিশ্বকাপের শুরু থেকেই রেকর্ড গড়াই ছিল তাঁর অভ্যাস, ব্যাট হাতে রান করেছেন প্রাক্তনীদের মাইলস্টোন ভেঙে নিজেই সৃষ্টি করেছেন ইতিহাস। কিন্তু কিন্তু নবাবের শহরেই মুকুট খোঁয়ালেন কিং কোহলি। রবিবার ম্যাচেও একটি নজির গড়লেন বিরাট, তবে সেটা গৌরবের নয় লজ্জার। কোহলির নামের সঙ্গে যা একেবারেই যায় না।
রবিবার লখনউতে বিরাটের জন্য অপেক্ষা করছিল একাধিক রেকর্ড। সচিনের কীর্তি ভাঙতে করতে হত মাত্র ২১ রান। এমনকি রোহিতের সঙ্গে জুটিতে ১১ রান করতে পারলেই সচিন-সৌরভদের পরেই নিজেদের নাম বসাতে পারতেন। কিন্তু কোথায় হল সেই রেকর্ড। খাতা খোলার আগেই সাজঘরে ফিরলেন কোহলি। একানা স্টেডিয়ামে ম্যাচের বোধনেই যেন বিসর্জনের বিষাদ।

এই প্রথমবার বিশ্বকাপে শূন্য রানে আউট হলেন কোহলি। টি২০ হোক বা ওডিআই, বিশ্বকাপের কোনও ম্যাচেই এতদিন শূন্য রানে আউট হতে হয়নি কোহলিকে। ৫৬ ম্যাচ পর ভাঙল সেই নজির। এবার বিশ্বকাপেও বিরাটের নামে পাশে বসল ০।
— Rishikesh18 (@Rishikesh183) October 29, 2023
এরআগে একদিনের ক্রিকেটে মোট ১৬ বার শূন্য রানে আউট হয়েছেন কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে এই নিয়ে তৃতীয়বার। ২০১১ সালে ইডেনে প্রথমবার ইংল্যান্ডের বিরুদ্ধে খাতা খোলার আগেই আউট হয়েছিলেন কোহলি। ২০১৩ সালে ধরমশালায় দ্বিতীয়বার ব্রিটিশদের বিরুদ্ধে দ্বিতীয়বার রানের খাতা খোলার আগেই আউট হয়েছিলেন। এবার বিশ্বকাপের মঞ্চে এক লজ্জার নজির গ্রাস করল কোহলিকে।
আউট হয়ে সাজঘরে ফিরে নিজের মেজাজ ধরে রাখতে পারলেন না কোহলি। সোফাতেই ঘুসি মারলেন। বিরাটের শরীরী ভাষাই বলে দিচ্ছিল তিনি কতটা হতাশ নিজের উপরে। এই ম্যাচে শূন্য রানে আউট হওয়ায় ৬ ম্যাচ শেষেও কোহলির নামের পাশে ৩৫৪ রান।

-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications