IND vs ENG: ইডেনে ইতিহাস সৃষ্টির হাতছানি অর্শদীপের সামনে, নজির গড়ার সুযোগ বাটলারের কাছেও

বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে খেলতে নামছে ভারত। ইডেনে ম্যাচ ঘিরে পারদ ক্রমশই চড়ছেই। এই ম্যাচে ভারতীয় দলের মূল ফোকাসে মহম্মদ শামি। কারণ চোট কাটিয়ে দেড় বছর পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করছেন শামি। তবে শামির প্রত্যাবর্তনের ম্যাচেই রেকর্ড গড়তে পারেন অর্শদীপ সিং।

টি২০ ক্রিকেটে ভারতীয় বোলাদের মধ্যে সর্বোচ্চ উইকেট পাওয়ার মাইলস্টোন ইডেনেই গড়তে পারেন অর্শদীপ। এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে ভারতীয় দলের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। তারকা স্পিনার ৮০টি ম্যাচের ৭৯টি ইনিংসে ৯৬টি উইকেট সংগ্রহ করেছেন। অর্শদীপ সিং এখনও পর্যন্ত ৬০টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলে ৯৫টি উইকেট নিয়েছেন।

ভারতের হয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। বুধবার ইডেনে মাত্র ১টি উইকেট নিলেই চাহালের রেকর্ড স্পর্শ করে ফেলবেন অর্শদীপ। ২টি উইকেট পেলেই চাহালকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসবেন পাঞ্জাব তনয়। তবে ইডেনে একান্ত না হলে এই সিরিজেই এই তালিকার এক নম্বরে উঠে আসা অর্শদীপের কেবল সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছে।

সামগ্রিকভাবে, অর্শদীপ সিং ২০ তম বোলার হবেন ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে ১০০ উ উইকেটের মাইল ফলক ছুঁয়ে ফেলতে পারেন। যদি তিনি আরও পাঁচটি উইকেট নেন এই সিরিজে। অর্শদীপকে একদিনের সিরিজেও দল রাখা হয়েছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে। পাঞ্জাব তনয়ের উপর যে ম্যানেজমেন্টের আস্থা বৃদ্ধি পাচ্ছে তা দল নির্বাচন থেকেই স্পষ্ট।

অন্যদিকে জস বাটলারের কাছেও রেকর্ড সৃষ্টির হাতছানি। কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন হচ্ছে। এই সিরিজে ইংল্যান্ডের অধিনায়ক বিরাট কোহলি এবং ক্রিস গেইলদের অভিজাত তালিকায় প্রবেশ করতে পারেন। মাত্র ৩৩ রান করলেই একটি নজির গড়বেন তিনি।

টি২০ ক্রিকেটে ১২০০০ রান থেকে ৩৩ রান দূরে আছেন বাটলার। টি২০ ক্রিকেটে সপ্তম ব্যাটার হিসেবে তিনি ১২০০০ রান করতে পারেন। দ্বিতীয় ইংল্যান্ড ব্যাটার হিসেবে এই নজির সৃষ্টি করতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+