Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs ENG: অভিষেক টেস্টে ব্যাট হাতে নজর কাড়লেন জুরে‌ল, জমাট ইনিংস খেললেন বুমরাহও

প্রথম দিনেই ভারতের দুই ব্যাটসম্যান শতরান করে ইংল্যান্ডকে চাপে রেখেছিলেন। দ্বিতীয় দিনে ভারত অল আউট করতেই চাপে পড়ে গেল ইংল্যান্ড। শেষ পর্যন্ত ভারতের প্রথম ইনিংস থামল ৪৪৫ রানে।

শুক্রবার দ্বিতীয় দিনের সকালে শুরুতেই কুলদীপ এবং জাদেজার উইকেট হারায় ভারত। ৪ রান করে অ্যান্ডারসনের বলে ফোকসের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন কুলদীপ। ২ রান যোগ করে ১১২ রান করেই আউট হন জাদেজা। জো রুটের বলেই আউট হলেন জাদেজা। ভারতকে বড় রানের পথে নিয়ে যান অভিষেক হওয়া ধ্রুব জুরেল এবং আর অশ্বিন।

IND vs ENG

লাঞ্চের সময়ে ভারতের স্কোর ছিল ৭ উইকেট হারিয়ে ৩৮৮। অশ্বিন ৮৯ বলে ৩৭ রান করে রেহান আহমেদের বলে আউট হলেন। ব্যাটিং চলাকালীন অক্রিকেটীয় কাণ্ড ঘটিয়ে দলকে শাস্তির মুখে ফেলেন অশ্বিন। তাঁর জন্য ৫ রান পেনাল্টি দিতে হল ভারতকে। যদিও অভিষেক টেস্টেই ব্যাট হাতে জমাট ইনিংস খেলতে শুরু করেন ধ্রুব জুরেল।

অভিষেক টেস্টে চার রানের জন্য অর্ধশতরান হাতছাড়া হল জুরেলের।কিন্তু ১০৪ বলে ৪৬ রান করে রেহানের বলে বেন ফোকসকে ক্যাচ দিয়ে ফিরে যান ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ২টি বাউন্ডারি ও ৩টি ছক্কা দিয়ে ভারতের উইকেটকিপার হিসেবে অভিষেক টেস্টে সর্বাধিক রান করার ক্ষেত্রে তৃতীয় স্থানে ধ্রুব।

৩৩১ রানে সাত উইকেট পড়লেও ভারতের লোয়ার অর্ডার কিন্তু ব্যাট হাতে ভরসা দিলেন। শেষ বেলায় ব্যাট হাতে জমাট ইনিংস খেলে ভারতের স্কোর বাড়িয়ে রাখলেন বুমরাহও। সিরাজকে সঙ্গী করে ৩০ রানের পার্টনারশিপ গড়লেন। নিজে করলেন ২৮ বলে ২৬ রান। শেষ পর্যন্ত মার্ক উডের বলে আউট হলেন বুমরাহ। ৩ রানে অপরাজিত থাকেন সিরাজ। ব্যাটিং চলাকালীন পায়ে টান ধরায় সিরাজকে নিয়ে উদ্বেগ তৈরি হয়।

ইংল্যান্ডোর হয়ে ৪ উইকেট নিলেন মার্ক উড। ২ উইকেট নিলেন রেহান আহমেদ। একটি করে উইকেট পান হার্টলি, রুট, অ্যান্ডারসন।

রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথমদিনেই সেঞ্চুরি করছিলেন রোহিত শর্মা, সঙ্গে রবীন্দ্র জাদেজাও। কিন্তু শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, রজত পাটীদাররা রান পাননি। তবে অভিষেকেই অর্ধশতরান করেন সৱফরাজ খান। দিনের শেষে ভারতের স্কোর ছিল ৫ উইকেটে ৩২৬।পাঁচ টেস্টের সিরিজ আপাতত ড্র। একটি টেস্ট জিতেছে ভারত ও ইংল্যান্ড। রাজকোটে চলছে তৃতীয় টেস্ট

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+