IND vs ENG: ইডেনে ব্যর্থ সল্ট ও ডাকেট, ইংল্যান্ডের ওপেনারদের ফিরিয়ে বড় রেকর্ড অর্শদীপ সিংয়ের

IND vs ENG: ইডেনেই মহাকীর্তি গড়লেন অর্শদীপ সিং। তিনিই আজ থেকে টি২০ আন্তর্জাতিকে ভারতের সফলতম বোলার। পিছনে ফেলে দিলেন যুজবেন্দ্র চাহালকে।

আজ ইডেনে টস জিতে ফিল্ডিং নিয়েছে ভারত। প্রথম ওভারেই ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপে আঘাত হানেন অর্শদীপ।

IND vs ENG

প্রথম ওভারের তৃতীয় বলেই অর্শদীপ সাজঘরে ফিরিয়ে দেন ফিল সল্টকে। ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার গত বছর আইপিএলে কেকেআরের হয়ে বিধ্বংসী ফর্মে ছিলেন। তবে চেনা পরিবেশে এদিন তিনি চূড়ান্ত ব্যর্থ। কোনও রান না করেই তিনি কট বিহাইন্ড হন।

ইংল্যান্ড প্রথম উইকেট হারায় শূন্য রানে। এরপর তৃতীয় ওভারের পঞ্চম বলে অর্শদীপ আউট করেন অপর ওপেনার বেন ডাকেটকে। ডাকেটের ক্যাচ ধরেন রিঙ্কু সিং। ৪ বলে ৪ রান করে ফেরেন ডাকেট। ইংল্য়ান্ডের দ্বিতীয় উইকেট পড়ে ১৭ রানের মাথায়।

সল্টকে ফিরিয়ে যুজবেন্দ্র চাহালকে ছুঁয়েছিলেন অর্শদীপ। এরপর ডাকেটকে আউট করেই টি২০ আন্তর্জাতিকে সর্বাধিক উইকেটশিকারীর রেকর্ডটি চাহালের থেকে ছিনিয়ে নেন অর্শদীপ। কেরিয়ারের ৬১তম টি২০ আন্তর্জাতিকে।

অর্শদীপ চাহালের পাশাপাশি পিছনে ফেললেন সংযুক্ত আরব আমিরশাহীর জুনেইদ সিদ্দিকীকেও। তাঁদের উইকেট-সংখ্যা ৯৬। অর্শদীপ এই প্রতিবেদন লেখা অবধি ৯৭টি উইকেট পেয়েছেন। টি২০ আন্তর্জাতিকে ৯৭টি উইকেট রয়েছে নেপালের করণ কেসি ও আফগানিস্তানের মহম্মদ নবির। তবে দুজনেই অর্শদীপের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন।

অর্শদীপ যদি আর একটি উইকেট পান তাহলে ধরবেন শাহিদ আফ্রিদিকে। আফ্রিদি ৯৯টি টি২০ আন্তর্জাতিকে ৯৮টি উইকেট পেয়েছেন। আজ পাওয়ারপ্লে বা প্রথম ছয় ওভারে অর্শদীপ ৩ ওভার হাত ঘুরিয়েছেন। ১০ রান খরচ করে পেয়েছেন ২টি উইকেট।

টি২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি উইকেট দখলের নিরিখে ভারতীয় বোলারদের মধ্যে অর্শদীপ ও চাহালের পর রয়েছেন যথাক্রমে ভুবনেশ্বর কুমার (৯০), জসপ্রীত বুমরাহ (৮৯), হার্দিক পাণ্ডিয়া (৮৯), রবিচন্দ্রন অশ্বিন (৭২), কুলদীপ যাদব (৬৯), অক্ষর প্যাটেল (৬৫), রবি বিষ্ণোই (৫৬), রবীন্দ্র জাদেজা (৫৪), ওয়াশিংটন সুন্দর (৪৭), আশিস নেহরা (৩৪), শার্দুল ঠাকুর (৩৩), দীপক চাহার (৩১) ও হর্ষল প্যাটেল (২৯)।

অর্শদীপের সঙ্গে অপর প্রান্ত থেকে নতুন বলে বোলিং শুরু করেন হার্দিক পাণ্ডিয়া। তিনি ২ ওভারে ২৭ রান খরচ করেছেন। ষষ্ঠ ওভারে বল করতে যান বরুণ চক্রবর্তী। তিনি নিজের প্রথম ওভারে ৮ রান দেন। ৬ ওভারে ইংল্যান্ডের স্কোর ছিল ২ উইকেটে ৪৬। ৬.২ ওভারে ৫০ রান পূর্ণ হয়। জস বাটলারের পাশাপাশি আগ্রাসী ব্যাটিং করছেন হ্যারি ব্রুক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+