IND vs ENG: সরফরাজের স্বপ্নপূরণে অবদান রয়েছে বাবারও, নৌসাদের জন্য বিরাট উপহার ঘোষণা আনন্দ মাহিন্দ্রার

প্রতিটি মা‌নুষের সাফল্যের নেপথ্যে অবদান থাকে তাঁর পরিবারের সদস্যদেরও। খেলার মাঠের প্রতি‌নিধি হোন বা সমাজের অন্য কোনও মাধ্যমের সফল ব্যক্তিত্ব। প্রত্যেকেই কাহিনীতে নেপথ্যেই রয়ে যান কিছু মানুষ। বিশেষ করে সন্তানের স্বপ্নপূরণে অনেক ত্যাগ স্বীকার করতে হয় বাবা-মাকেও। তাঁদের সেই কৃতিত্বকে কুর্ণিশ জানানোর জন্য একটি বিশেষ পন্থা নিয়েছেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা।

খেলার মাঠে ভালো পারফরম্যান্স করলে ক্রীড়াবিদদরা নানান‌ পুরস্কার ও সম্মানে সম্মানিত হন। কিন্ত তাদের স্বপ্ন পূরণ করার জন্যি আত্মত্যাগ করা পিতা-মাতারা অনেক ক্ষেত্রেই থাকেন উপেক্ষিত এবং প্রচারের আলো থেকে দূরে। কিন্তু তাঁদের জন্যই উদ্যোগী হয়েছেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। সরফরাজ খানের পিতা নৌসাদকে দামি গাড়ি উপহার দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি।

IND vs ENG: Sarfaraz Khan


বৃহস্পতিবার অভিষেকের সময় অনিল কুম্বলের হাত থেকে যখন সরফরাজ টেস্ট ক্যাপ পেলেন তখন খানিকটা দূরেই দাঁড়িয়ে ছিলেন সরফরাজের বাবা এবং স্ত্রী। ছেলের হাতে টেস্ট ক্যাপ দেখে নৌসাদ খান আবেগে ভেঙে পড়েন। ছেলে প্রথমে বাবার হাতে টেস্ট ক্যাপটি তুলে দেন। অনেক কঠোর পরিশ্রমের পর ছেলেকে দেশের হয়ে খেলার সুযোগ করে দেওয়ার পর নৌসাদের কান্না দেখে গোটা দেশ মুগ্ধ হয়।

এক্স প্ল্যাটফর্মে আনন্দ মাহিন্দ্রা লেখেন, " আশা ছেড়ো না, শুধু। কঠোর পরিশ্রম, সাহস, ধৈর্য। নিজের ছেলেকে অনুপ্রেরণা দেওয়ার জন্য এর চেয়ে কোয়ালিটি আর লাগে না। অনুপ্রেরণামূলক অভিভাবক হওয়ার জন্য আমি উপহার হিসেবে নৌশাদ খানকে থর গাড়ি নিতে আবেদন করছি।' এরআগে প্রজ্ঞানন্দের মা বাবাকেও একই উপহার দিয়েছিলেন দেশের বিশিষ্ট এই শিল্পপতি।

টানা তিন বছর ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে সেরা পারফর্মার। তার জন্য আওয়াজ উঠেছিল। টিম ইন্ডিয়ায় তাঁর আগমন যে নিতান্তই এমনি এমনি নয়, বুঝিয়ে দিয়েছেন মুম্বইকর।

এটির সংস্থার দুর্ধর্ষ একটি বৈদ্যুতিক গাড়ি। এই গাড়িটি ২০২৩ সালের ১৬ জানুয়ারি লঞ্চ করে কোম্পানিটি। গাড়িতে ৬০টির বেশি কানেক্টিভিটি ফিচার্স রয়েছে। এতে রয়েছে ৩৯.৮ ক ব্যাটারি যা ফুল চার্জে রেঞ্জ দিতে পারে ৪৫৬ কিলোমিটার।

গাড়িতে সুরক্ষার জন্য রয়েছে ৬টি এয়ার ব্যাগ। বিল্ড কোয়ালিটি এবং সুরক্ষার দিক দিয়ে গাড়িটি ৫ স্টার রেটিং যুক্ত। ৫ জন যাত্রী নিয়ে সর্বোচ্চ ১৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে দৌড়তে পারে এই বৈদ্যুতিক গাড়ি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+