IND vs ENG: পুণেতে ভারত-ইংল্যান্ড দ্বৈরথ, সূর্য ও বাটলারদের সামনে নজিরের হাতছানি

IND vs ENG: আজ পুণেতে চলতি সিরিজের চতুর্থ টি২০ আন্তর্জাতিকে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজে ভারত এগিয়ে ২-১-এ।

কলকাতা ও চেন্নাইয়ে ভারত জিতেছে। রাজকোটে ইংল্যান্ড। ভারত আজ জিতলে সিরিজ জয় নিশ্চিত হবে। মুম্বইয়ে সিরিজের ফয়সালা নিশ্চিত করতে ইংল্যান্ডও জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া।

IND vs ENG -

গত অক্টোবরে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে ৩৫ বলে ৭৫ করেছিলেন। তারপর থেকে একবারও ২৫ রানেও পৌঁছতে পারেননি। দক্ষিণ আফ্রিকায় আউট হয়েছেন ২১, ৪ ও ১ রানে। চলতি সিরিজে সূর্য ০, ১২ ও ১৪ রান করেছেন।

২০২৩ সালের জানুয়ারিতে পুণেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৬ বলে ৫১ রান করেছিলেন সূর্য। তিনটি করে চার ও ছয় মেরেছিলেন। সূর্য টি২০ আন্তর্জাতিকে ১৪৬টি ছয় মেরেছেন। ফলে দেড়শো ছক্কার ক্লাবে যোগ দিতে তাঁর চারটি ওভার বাউন্ডারি দরকার।

মহম্মদ শামির টি২০ আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ২০১৪ সালে। যদিও তিনি এতদিনে মাত্র ২৪টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন। রাজকোটে শামিকে একাদশে রাখা হয়েছিল। আজ তিনি দলে থাকলে ২৫তম টি২০ আন্তর্জাতিক খেলবেন। একটি উইকেট দখল করলে টি২০ আন্তর্জাতিকে শামির উইকেট-সংখ্যা হবে ২৫।

অর্শদীপ সিংকে বিশ্রাম দিয়ে আগের ম্যাচে শামিকে খেলানো হয়েছিল। পেসার হিসেবে টি২০ আন্তর্জাতিকে দ্রুততম ১০০ শিকার ঝুলিতে পুরতে অর্শদীপের দরকার ২টি উইকেট। আজ যদি তিনি খেলেন তাহলে টি২০ আন্তর্জাতিকে অর্শদীপের শততম উইকেটের দিকে নজর থাকবে। আগে ভারতের কোনও বোলার এই কীর্তি গড়তে পারেননি। অর্শদীপ টি২০ আন্তর্জাতিকে ভারতের সর্বাধিক উইকেটশিকারী।

ওয়াশিংটন সুন্দর চেন্নাই ও রাজকোটে খেলেছেন। চেন্নাইয়ে ১ উইকেট নেন, রাজকোটে পাননি। টি২০ আন্তর্জাতিকে ৫৪ ম্যাচে তাঁর ৪৮টি উইকেট রয়েছে। ফলে আর ২টি উইকেট পেলে ৫০তম শিকার ঝুলিতে পুরতে পারবেন।

টি২০-তে সাড়ে তিন হাজার রান করতে ওপেনার অভিষেক শর্মার দরকার ৬৯ রান। আন্তর্জাতিক ক্রিকেটে সাড়ে ১১ হাজার রান করতে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের দরকার ৪৫ রান। আন্তর্জাতিক ক্রিকেটে আড়াইশোতম উইকেট দখলের জন্য ইংল্যান্ড পেসার মার্ক উডের দরকার ২ শিকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+