IND vs AUS World Cup Final 2023: মোতেরার মহারণে টসে বাজিমাত কামিন্সের, জেনে নিন দুই দলের প্রথম একাদশ

অপেক্ষা আর মাত্র কিছুক্ষণের। মোতেরায় শুরু হচ্ছে মেগা ম্যাচ। ফাইনালের মহারণে মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। উল্টো। ১০টি ম্যাচ টানা জিতে ফাইনাল খেলছে ভারত, ৮টি ম্যাচ টানা জিতে ফাইনাল খেলছে অস্ট্রেলিয়া। অজিদের হারিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করেছিল ভারত। এবার সেই বৃত্তটা পূরণ হবে প্যাট কামি‌ন্সদের হারিয়ে কাপ জিততে পারলে।

এই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে টস সবসময়ই গুরুত্বপূর্ণ হয়। মেগা ফাইনালে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিলেন প্যাট কামিন্স। ব্যাটিং করবে ভারত। ভারতের লক্ষ্য থাকবে বড় রান তুলে প্রতিপক্ষকে চাপে রাখা। টসের আগে পিচ নিয়ে পর্যবেক্ষণে রবি শাস্ত্রী বলেন, এটা পাঁচ ‌নম্বর পিচে খেলা হচ্ছে। ভারত-পাকিস্তান ম্যাচ এই পিচে খেলা হয়নি।

IND vs AUS World Cup Final 2023

টসে জিতে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স বলেন, 'দেখে মনে হচ্ছে উইকেট শুকনো আছে, তাই আমরা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছি। শিশির অন্যতম একটা বড় ফ্যাক্টর হয়, এই মাঠে রাতের দিকে শিশির থাকে। আমি অত্যন্ত খুশি আমাদেরক দলকে নিয়ে। আমরা ক্রমেই ছন্দ ফিরে পেয়েছি। আমরা সেমিফাইনাড়ল ম্যাচের দলই অপরিবর্তিত রাখছি।'

অন্যদিকে রোহিত শর্মা বলেন, 'আমরা প্রথমে ব্যাট করতেই চেয়েছিলাম। বড় ম্যাচ। তাই স্কোরবোর্ডে রান তুলে রাখতে চেয়েছিলাম। ক্রিকেটীয় দিক থেকে দেখতে গেলে বড় উৎসব। আমি গতকাল সাংবাদিক সম্মেলনেও বলেছি, অধিনায়ক হিসাবে এটা দারু অনুভূতি। আমি একেবারেই শান্ত আছি। কারণ মাঠে গুরুত্বুপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে ঠান্ডা মাথায়।আমরা একই দল নিয়ে মাঠে নামছি।'

অর্থ্যাত আর অশ্বিনকে খেলানো নিয়ে জল্পনা থাকলেও শেষ পর্যন্ত তাঁকে প্রথম একাদশে ব্রাত্যই রাখল ভরাত। কারণ উইনিং কম্বিনেশন ভাঙতে চাই‌ল না টিম ইন্ডিয়া। ২০০৩ সালে সৌরভ টসে জিতে প্রথমে বোলিং নিয়েছিলেন। এবার প্যাট কামিন্সও একই কাজ করলেন।

২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় মোটিভেশন ছিলেন সচিন তেন্ডুলকর। ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে কাপ জিততেই সচিনকে কাঁধে চাপান সতীর্থরা। রোহিত শর্মা, বিরাট কোহলি, মহম্মদ শামিদের এটাই শেষ ৫০ ওভারের বিশ্বকাপ। এবার রোহিত আগেই জানিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়ের জন্য তাঁরা বিশ্বকাপ জিততে চান।

ভারতের একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি।

অস্ট্রেলিয়ার একাদশ- ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইনগ্লিস (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+