ভারত বনাম অস্ট্রেলিয়া: এই ক্রিকেটারের প্রত্যাবর্তন ভারতের কাছে সবচেয়ে চিন্তার বললেন ম্যাক্সওয়েল

ভারত বনাম অস্ট্রেলিয়া: এই ক্রিকেটারের প্রত্যাবর্তন ভারতের কাছে সবচেয়ে চিন্তার বললেন ম্যাক্সওয়েল

ক্রিকেটের সব খবরের আকর্ষণের কেন্দ্রে এখন ভারতের অস্ট্রেলিয়া সফরের আপডেট। ২৭ নভেম্বর থেকে ভারতের অজি সফরের ঢাকে কাঠি। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআইতে মাঠে নামার মধ্যে দিয়ে করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছে বিরাট অ্যান্ড কোম্পানি। মাঠে বল গড়ানোর আগে এবার মাঠের বাইরে একে অন্যকে মেপে নেওয়া শুরু।

ভারত বনাম অস্ট্রেলিয়া: এই ক্রিকেটারের প্রত্যাবর্তন ভারতের কাছে সবচেয়ে চিন্তার বললেন ম্যাক্সওয়েল

সীমিত ওভার থেকে টেস্ট ক্রিকেট, দুবছর আগে স্মিথ-ওয়ার্নারের অনুপস্থিতিতে দাপটের সঙ্গে ক্রিকেট খেলেছিল ভারত। ২০১৮ সালে প্রথমবার অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ ব্যবধান হারিয়ে টেস্ট সিরিজ জিতেছিল ভারত। সেখানেই এবছর অজি দলে স্মিথ-ওয়ার্নারের প্রত্যাবর্তনে লড়াই কঠিন ভারতের।

বল বিকৃতির অপরাধে জড়িয়ে নির্বাসন কাটিয়ে ২০১৯ সালে ২২ গজে ফিরলেও এই প্রথম নিজেদের মাঠে ভারতের বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন স্মিথ-ওয়ার্নাররা। ফলে বুমরাহ-শামিদের বোলিংয়ের বিরুদ্ধে স্মিথ-ওয়ার্নাররা কেমন খেলেন সেই নিয়ে প্রত্যাশা তুঙ্গে। এবার স্মিথ-ওয়ার্নারদের পাওয়া নিয়ে মুখ খুললেন ম্যাক্সওয়েল। অজি ব্যাটসম্যান ম্যাক্সওয়েল বলেন, স্মিথের মতো ব্যাটসম্যানের প্রত্যাবর্তনই ভারতের কাছে সবচেয়ে চিন্তার বিষয়।

প্রসঙ্গত ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে স্টিভ স্মিথের উপরই ক্রিকেটপন্ডিতরা বাজি ধরছেন। গত বছর বিশ্বকাপের পর ইংল্যান্ডের ডেরায় অ্যাসেজ খেলতে গিয়ে ৭৭৪ রান হাঁকান। এবার অজিভূমে তিনি কেমন পারফর্ম্যান্স করেন, দেখার অপেক্ষা মুখিয়ে ক্রিকেটদুনিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+