ডনের দেশে কোহলির অনুপস্থিতিতে রাহানের 'বিরাট' চ্যালেঞ্জ, কী বলছেন সচিন তেন্ডুলকর

ডনের দেশে কোহলির অনুপস্থিতিতে রাহানের 'বিরাট' চ্যালেঞ্জ, কী বলছেন সচিন তেন্ডুলকর

ডনের দেশের বিরাটের অনুপস্থিতিতে কঠিন পরীক্ষা রাহানের। ব্যাটিংয়ের পাশাপাশি এবার অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন মুম্বইকর। অ্যাডিলেডে গোলাপি বলে দিন রাতের টেস্ট খেলে বিরাট দেশে ফেরার পর, অজিভূমে বর্ডার গাভাসকর ট্রফি রক্ষার বড় চ্যালেঞ্জ নিতে হবে রাহানেকে। আর এখানেই অজিঙ্কের উপর আস্থা রাখছেন ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর।

ডনের দেশে কোহলির অনুপস্থিতিতে রাহানের বিরাট চ্যালেঞ্জ, কী বলছেন সচিন তেন্ডুলকর

লিটল মাস্টার সচিন জানিয়েছেন, 'রাহানে অধিনায়ক হিসেবে ক্ষুরধার। সেই সঙ্গে আগ্রাসীও। তবে ও আগ্রাসনটা মাঠে প্রকাশ করে না। নেতা হিসেবে রাহানে বুদ্ধিখরচ করে সিদ্ধান্ত নিতে পারে। সেই সঙ্গে প্রচুর পরিশ্রমী ক্রিকেটার। আর ক্রিকেটে সততার সঙ্গে পরিশ্রম করে গেলে ফল আসতে বাধ্য। তাই এবার অস্ট্রেলিয়ায় ভারতের পারফর্ম্যান্সে অধিনায়ক রাহানের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে।'

তবে এখনও যদিও রাহানেকে নিয়ে সচিন বেশি শব্দ খরচ করতে চাইছেন না। বর্তমান বিরাট এই মুহূর্তে দেশের অধিনায়ক। তাই ভবিষ্যৎ নিয়ে এখনও না ভেবে বর্তমানে থেকে বিরাটের উপর প্রথম টেস্টে বাজি ধরছেন কিংবদন্তি। এই মুহূর্ত কোহলির অধিনায়কত্বে অ্যাডিলেডে গোলাপি টেস্ট জিতে এগিয়ে যাওয়াই ভারতের সবচেয়ে উপযুক্ত কাজ হবে, মনে করছেন সচিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+