বৃষ্টি বাঁধায় পণ্ড তৃতীয় সেশন, ব্রিসবেন টেস্টে কোথায় দাঁড়িয়ে ভারত-অস্ট্রেলিয়া

বৃষ্টি বাঁধায় পণ্ড তৃতীয় সেশন, ব্রিসবেন টেস্টে কোথায় দাঁড়িয়ে ভারত-অস্ট্রেলিয়া

ব্রিসবেন টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার থেকে ৩০৭ রানে পিছিয়ে ভারত। অস্ট্রেলিয়াকে ৩৬৯ রানে অলআউট করার পর ভারত ২ উইকেট হারিয়ে ৬২ রান তুলেছে। চা পানের বিরতির পর দিনের তৃতীয় সেশন বৃষ্টিতে পণ্ড হয়ে যায়। ফলে, তৃতীয় সেশনে এদিন এক বলও গড়ায়নি।

হাফ সেঞ্চুরি হাতছাড়া রোহিতের

হাফ সেঞ্চুরি হাতছাড়া রোহিতের

চা পান বিরতিতে যাওয়ার আগে রোহিত শর্মা ৪৪ রান হাঁকিয়ে আউট হন। শততম টেস্ট খেলা ন্যাথান লায়নের বিরুদ্ধে বড় শট খেলতে গিয়ে ৪৪ রানের মাথায় আউট হয়ে ফেরেন হিটম্যানে। ইনিংসে রোহিত ৬টি চার হাঁকিয়েছেন। হিটম্যানের ওপেনিং সঙ্গী শুভমান গিল অবশ্য এদিন রান পেলেন না। ৭ রান করে তিনি আউট হয়েছেন।

ওয়াশিংটন সুন্দর ও টি নটরাজনের ৩টি করে উইকেট

ওয়াশিংটন সুন্দর ও টি নটরাজনের ৩টি করে উইকেট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেন টেস্টে ভারতের হয়ে, ওয়াশিংটন সুন্দর ও টি নটরাজন ৩টি করে উইকেট নিয়েছেন। কেরিয়ারে প্রথম টেস্ট খেলতে নেমেই বল হাতে দুই তরুণ ক্রিকেটার দারুণ অবদান রাখেন। নটরাজন ও ওয়াশিংটন সুন্দরের পাশাপাশি শার্দুল ঠাকুরও ভারতের হয়ে ৩টি উইকেট নেন।

অস্ট্রেলিয়ার রানের পাহাড়

অস্ট্রেলিয়ার রানের পাহাড়

প্রথম দিনের ৫ উইকেটে ২৭৪ রান থেকে শুরু করে টিম পেইন এবং গ্রিনের জুটি অজিদের এদিন তিনশো রানের গণ্ডি পার করে। ব্যক্তিগত ৫০ রানে অধিনায়ক পেইন শার্দূল ঠাকুরের শিকার হয়ে সাজঘরে ফিরে যান। সুন্দরের বলে গ্রিন ৪৭ রানে আউট হয়েছেন। শেষদিকে স্টার্ক এবং লিয়ন ২০ এবং ২৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। যার সুবাদে ভারতের বিরুদ্ধে স্কোরবোর্ডে ৩৬৯ রান তুলে রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া।

দ্বিতীয় দিনে বৃষ্টি বাঁধা, তৃতীয় দিন কখন খেলা শুরু

দ্বিতীয় দিনে বৃষ্টি বাঁধা, তৃতীয় দিন কখন খেলা শুরু

দ্বিতীয় দিনে বৃষ্টি বাঁধায় তৃতীয় সেশনে একটি বলও গড়ায়নি। এই পরিস্থিতিতে তৃতীয় দিন আধ ঘন্টা আগে খেলা শুরু হবে। তৃতীয় দিন ভারত অজিদের রাহানের পাহাড়ের বিরুদ্ধে কী প্রতিরোধ তৈরি করতে পারে, সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+