ভারত বনাম অস্ট্রেলিয়া: হোয়াইটওয়াশ বাঁচানোর ম্যাচে সাইনির পরিবর্তে কে, উঠে আসছে দুই নাম

ভারত বনাম অস্ট্রেলিয়া: হোয়াইটওয়াশ বাঁচানোর ম্যাচে সাইনির পরিবর্তে কে, উঠে আসছে দুই নাম

ডনের দেশে ওডিআই সিরিজের শুরুতেই হোয়াইটওয়াশ? নাকি সম্মানরক্ষার লড়াইয়ে ঘুরে দাঁড়াবে ভারত? বিশ্বজুড়ে ক্রিকেট ফ্যানেদের মুখে মুখে এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে। সিডনিতে প্রথম দুই ওডিআই হেরে সিরিজ হাতছাড়া করেছে মেন ইন ব্লু। বুমরাহ থেকে চাহাল, সাইনি প্রত্যকেই হাত খুলে রান খরচ করেছেন। দুই ম্যাচে নভদীপ সাইনি ৮৩ ও ৭০ রান খরচ করেছেন। সংগ্রহ মাত্র ১ উইকেট। ফলে তৃতীয় ম্যাচ সাইনিকে বসিয়ে অধিনায়ক বিরাট পরিবর্ত হিসেবে কাকে বেছে নিতে পারেন, ফ্যানেদের মধ্য়ে সেই নিয়ে কৌতূহল তুঙ্গে।

পরিবর্তে কে

পরিবর্তে কে

সাইনির পরিবর্ত হিসেবে ক্যানবেরাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআইতে শার্দুল ঠাকুর মাঠে নামতে পারেন। বোলিংয়ের পাশাপাশি বিপদে ব্যাটিংও করতে পারেন শার্দুল। সাইনির পরিবর্তে তাঁকে ফিরিয়ে সুইং বোলিংয়ে শক্তি বাড়িতে স্মিথ-ফিঞ্চদের ধাক্কা দিতে চাইবেন বিরাট।

দ্বিতীয় কোন নাম ঘুরপাক খাচ্ছে

দ্বিতীয় কোন নাম ঘুরপাক খাচ্ছে

দ্বিতীয় নাম হিসেব ঘুরপাক খাচ্ছে টি নটরাজনের নাম। আইপিএলে সানরাইজার্সের হয়ে এবছর ১৬ ম্যাচে নটরাজন ১৬টি উইকেট নিয়েছেন। ডেথ ওভারে তাঁর ইয়র্কারের প্রশংসা করেছেন অনেকেই। অস্ট্রেলিয়ান ওপেনার তথা সানরাইজার্স দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ, আইপিএলে খেলার সময় নটরাটনের বোলিংয়ের তারিফ করেন। বুমরাহের পর ইয়র্কার স্পেশালিস্ট হিসেবে নটরাটনজনের ভবিষ্যৎ উজ্জ্বল বলেও অনেকে প্রতিক্রিয়া দিয়েছেন। এবার তাঁকে খেলিয়ে দেখতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

অভিষেকের সুযোগের সামনে এই পেসার

অভিষেকের সুযোগের সামনে এই পেসার

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে রয়েছেন নটরাজন। পরে তাঁকে নভদীপ সাইনির ব্যকআপ হিসেবে ওডিআই সিরিজে দলে নেওয়া হয়। এবার অজিদের বিরুদ্ধে সম্মান রক্ষার লড়াইয়ে নটরাজন সুযোগ পেলে, এই ম্যাচ দিয়েই তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে।

একনজরে সন্মানরক্ষার ম্যাচে কী হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ

একনজরে সন্মানরক্ষার ম্যাচে কী হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ

শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়াল, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, শার্দুল ঠাকুর/টি নটরাজন, যুজবেন্দ্র চাহাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+