IND vs AFG: আফগানদের বিরুদ্ধে প্রত্যাবর্তনের সিরিজেই ধোনির রেকর্ড স্পর্শ করার সুযোগ অধিনায়ক রোহিতের কাছে
বৃহস্পতিবার থেকে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজে মুখোমুখি হচ্ছে ভারত ।মোহালিতে হবে প্রথম ম্যাচ। তারপর দ্বিতীয় ও তৃতীয় টি২০আই যথাক্রমে ইন্দোর ও বেঙ্গালুরুতে। ১৪ ও ১৭ জানুয়ারি খেলা।টি২০ বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিরুদ্ধে এই সিরিজটিই ভারতের কাছে শেষ প্রস্তুতি মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।
২০২৩ সালের বিশ্বকাপ ও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে গুরুত্ব দিতেই রোহিত টি২০-তে দেশের হয়ে আর খেলেননি। তবে হিটম্যান আইপিএলে খেলেছেন। প্রায় ১ বছর পর আবার আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটতে চলেছে হিটম্যানের।এই সিরিজে একটি রেকর্ডের মুখে দাঁড়িয়ে রোহিত শর্মা। এই সিরিজেই মহেন্দ্র সিং ধোনির রেকর্ড স্পর্শ করতে পারেন হিটম্যান।

এখন হার্দিক পাণ্ডিয়া চোট কাটিয়ে পুরো সুস্থ হতে পারেননি। অন্যদিকে অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে, সূর্যকুমার যাদব চোটের কবলে রয়েছেন। সেই কারণে রোহিতকে আবার টি২০ দলে ফিরিয়ে আনা হয়েছে, এমনকি তাঁর হাতেই তুলে দেওয়া হয়েছে নেতৃত্বের ভার। জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকায় টি২০ বিশ্বকাপ। তার আগে এই সিরিজেই ক্যাপ্টেন কুলের রেকর্ড স্পর্শ করার হাতছানি রোহিতের সামনে।
অধিনা য়ক হিসাবে ধোনি ছাড়াও দেশের হয়ে ৪২টি টি২০ ম্যাচ জিতেছেন আফগানিস্তানের আসগড় আফগান, ৪২টি করে ম্যাচ জিতেছেন পাকিস্তানের বাবর আজম, ইংল্যান্ডের ইয়ন মর্গ্যান, উগান্ডার মাসাবা। অস্ট্রেলিআর অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৪০টি টি২০ ম্যাচ অধিনায়ক হিসাবে দেশকে জিতিয়েছেন। এরপরেই আছেন রোহিত। অর্থ্যাত আফগানিস্তানের বিরুদ্ধে ৩-০ ফলে জয় পেলে একসঙ্গে একাধিক অধিনায়কের রেকর্ড স্পর্শ করবেন।
হিটম্যান ইতিমধ্যেই ৫১ টি২০-তে দলকে নেতৃত্ব দিয়েছেন ৩২.৪৯ গড়ে ১৫২৭রান করেছেন। তাঁর নামের পাশে দুটি সেঞ্চুরি এবং দশটি অর্ধশতরান রয়েছে। টি২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে বিরাট কোহলিকে ছাড়িয়ে যেতে আর মাত্র ৪৪ রান করতে হবে রোহিতকে। ফলে একাধিক রেকর্ডের হাতছানি রোহিতের সামনে।












Click it and Unblock the Notifications