IND vs AFG: শিবম-যশস্বীর ব্যাটে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়, তবুও কেন রইল অস্বস্তি?
IND vs AFG: আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম দ্বিপাক্ষিক টি২০ সিরিজ জয় নিশ্চিত করে ফেলল ভারত। তৃতীয় তথা সিরিজের শেষ ম্যাচটি হয়ে দাঁড়াল নিয়মরক্ষার। টি২০ বিশ্বকাপের আগে শেষ টি২০ সিরিজটি জিতলেও ভারতীয় শিবরে থাকছে অস্বস্তি।
রোহিত শর্মা প্রথম ম্যাচে সিলভার ডাক নিয়ে ফেরার পর এদিন সাজঘরে ফিরলেন গোল্ডেন ডাক সঙ্গী করে। ১৪ মাস টি২০ আন্তর্জাতিকে ফিরে শুরুটা খারাপ করেননি বিরাট কোহলি। তবে তিনিও বড় রান পাননি।

জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১৭৩ রান। ১৫.৪ ওভারেই সেই লক্ষ্যে পৌঁছে যায় মেন ইন ব্লু। শিবম দুবে মোহালিতে অপরাজিত ছিলেন ৬০ রানে। এদিন পাঁচটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৩২ বলে ৬৩ রানে অপরাজিত থাকলেন। শিবম ও যশস্বী জয়সওয়াল তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৪২ বলে ৯২ রান।
রোহিত শর্মা শূন্য রানে আউট হলে ভারতের স্কোর ছিল ৫ বলে ১ উইকেটে ৫। এরপর যশস্বীর সঙ্গে জুটি বাঁধেন বিরাট কোহলি। যশস্বী কুঁচকির চোটের কারণে ও বিরাট কোহলি ব্যক্তিগত কারণে মোহালি ম্যাচে খেলেননি। এদিন বিরাট ও যশস্বী ২৮ বলে ৫৭ রান যোগ করেন। ২০২২ সালের বিশ্বকাপের পর এদিনই প্রথমবার দেশের হয়ে টি২০ আন্তর্জাতিক খেললেন কোহলি।
পাঁচটি চারের সাহায্যে ১৬ বলে ২৯ রান করেন বিরাট। আর ৬ রান করলেই তিনি প্রথম ভারতীয় তথা বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে টি২০ ক্রিকেটে ১২ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করতে পারতেন। বিরাটের উইকেটটি এদিন তুলে নেন নবীন উল হক। আইপিএলের সময় থেকেই বিরাট বনাম নবীন দ্বৈরথ ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এদিন নবীনের বলে চার মারলেও বিরাটকে সাজঘরে ফিরিয়ে প্রত্যাঘাত দেন নবীন। কোহলি আউট হলে ভারতের স্কোর ছিল ৫.৩ ওভারে ৬২ রান। পাঁচটি চার ও ছয়টি ছয়ের সাহায্যে ওপেনার যশস্বী করেন ৩৪ বলে ৬৮ রান। ফলে রোহিত শর্মার ব্যর্থতা এবং তরুণ ক্রিকেটারদের সাফল্য টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের মাথাব্যথার বড় কারণ হতে চলেছে।
আর পড়ে রইল একটি টি২০ আন্তর্জাতিক। টি২০ বিশ্বকাপের আগে রয়েছে আইপিএল। এর মধ্যে থেকেই ভারতীয় দল বেছে নিতে হবে টি২০ বিশ্বকাপের জন্য। প্রথম একাদশে কাকে ছেড়ে কাকে বাদ দেওয়া হবে সেটাই বড় প্রশ্ন। কেন না, এই দলে যোগ দেবেন হার্দিক পাণ্ডিয়া, সূর্যকুমার যাদব।
ভারতের ব্যাটিং অর্ডারে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বাঁহাতি ব্যাটারদের সাফল্য। এই আবহে সিনিয়রদের ব্যর্থতা পরিস্থিতি জটিল করে দিতে পারে। উইকেটকিপার জিতেশ শর্মা এদিন শূন্য রানে আউট হন। ৯ বলে ৯ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। ভারত ২৬ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয়।
শিবম দুবে জানান, অধিনায়ক তাঁর খেলার প্রশংসা করেছেন। তাঁকে দায়িত্ব দেওয়া ছিল স্পিনারদের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং করার। সেই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত করে খুশি শিবম। যথাসময়ে দলকে জিতিয়েও তৃপ্ত। এই অলরাউন্ডার চলতি সিরিজে দারুণভাবে ভরসা দিলেন দলকে। আজ তিনি বল হাতে ১টি উইকেটও পেয়েছেন।
আফগানিস্তানের বোলারদের মধ্যে করিম জানাত দুটি এবং ফজলহক ফারুকি ও নবীন উল হক একটি করে উইকেট নেন। রান তাড়া করে জেতার আরও একটি নজির ভারত তৈরি করল হোলকার স্টেডিয়ামে। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন রোহিত শর্মা। ২০ ওভারে আফগানরা তোলে ১৭২ রান। গুলাবদিন নঈব করেন ৫৭।
অর্শদীপ সিং তিনটি এবং রবি বিষ্ণোই ও অক্ষর প্যাটেল ২টি করে উইকেট দখল করেন। বুধবার বেঙ্গালুরুতে তৃতীয় তথা শেষ টি২০ আন্তর্জাতিক হয়ে দাঁড়াল নিয়মরক্ষার। ভারতের লক্ষ্য থাকবে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা।
-
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ












Click it and Unblock the Notifications