ICC World Cup 2023: প্রত্যাশা পূরণে রোহিতের জোর প্রস্তুতিতে, পছন্দের ভেন্যু জানালেন হিটম্যান
ICC World Cup 2023: সূচি ঘোষণা হয়ে গেল আইসিসি বিশ্বকাপের। পাহাড় প্রমাণ প্রত্যাশা ভারতীয় দলকে নিয়ে। বিগত ১ দশকের বেশি সময় ধরে কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি টিম ইন্ডিয়া। ২০১৩ সালে শেষবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পেয়েছিল ভারত। বিশ্বকাপ জয়ের পর কেটে গিয়েছে ১২ বছর।
২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপর থেকে বিশ্বকাপে ট্রফি আর হাতে তুলতে পারেননি কোনও ভারত অধিনায়ক। এবারও কিন্তু রোহিত শর্মার দলকে নিয়ে রয়েছে প্রত্যাশার পারদ। তারপর ঘরের মাঠে খেলা হয় বাড়তি সুবিধা পাবে রাহুল দ্রাবিড়ের দল। এখন থেকেই ২০১১ সালের স্মৃতি অনেকের মনে এখন থেকে উঁকি দিতে শুরু করেছে।

ICC World Cup 2023: ইডেনে ভারত-পাকিস্তান দ্বৈরথ হওয়ার সম্ভাবনা! কোন শর্তে হাইভোল্টেজ ম্যাচ কলকাতায়?
২০১১ সালে ধোনির দলের বিশ্বকাপ জয়ের স্মৃতি এখনও টাটকা ভারতবাসীর মনে। মঙ্গলবার বিশ্বকাপের সূচি ঘোষণার পরেই নিজের বক্তব্য জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিসিসিআই টুইটারে প্রকাশিত একটি বিবৃতিতে রোহিতের কথাতেও সেই প্রত্যাশা পূরণের আশা।
রোহিত জানিয়েছেন, '১২ বছর আগে দেশের মাটিতে আইসিসির বিশ্বকাপ জয় দারুন একটা অভিজ্ঞতা ছিল এবং আমি জানি সারা দেশব্যাপী ভক্তরা অপেক্ষা করছেন আবারও সেই মুহূর্তটাকে ফিরিয়ে আনার জন্য।'
এবারের বিশ্বকাপে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা উল্লেখ করতে ভুল করেননি রোহিত শর্মা। তিনি বলেছেন, 'এই বিশ্বকাপ হবে অত্যন্ত প্রতিযোগিতামূলক প্রতিটি দলের কাছেই লড়াই অত্যন্ত শক্ত হবে। আশা করি বিশ্বব্যাপী ভক্তরা অনেক উপভোগ্য মুহূর্ত বিশ্বকাপ থেকে উপহার পাবেন।'

ICC World Cup 2023: কোহলি-রোহিতে বিরাট আস্থা সৌরভের, টিম ইন্ডিয়ার জন্য দাদার বড় বার্তা
একই সঙ্গে রোহিত উল্লেখ করেছেন, 'আমরা প্রস্তুতির জন্য চিন্তাভাবনা শুরু করে দিয়েছি ,ভালো প্রস্তুতি নিতে হবে। আশা করছি অক্টোবর নভেম্বর মাসে নিজেদের সেরাটা দিতে পারব।' দেশের দশটি ভেন্যুতে হতে হবে বিশ্বকাপের ম্যাচ। এর মধ্যে ভারত অধিনায়কের ফেভারিট কোনটা?
সম্প্রচারকারী চ্যানেলে টিম ইন্ডিয়ার অধিনায়ক জানিয়েছেন, 'আমার কাছে অবশ্যই ফেভারিট মুম্বই কারণ এটা আমার ঘরের মাঠ পাশাপাশি এই মাঠেই শেষবার ভারত বিশ্বকাপ জিতেছিল।'
রোহিতের মতই বিরাটের কাছেও প্রিয় মাঠ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। বিরাটের ব্যাখ্যা, '২০১১ সালে এখানে বিশ্বকাপজয়ী স্মৃতি আমার এখনও টাটকা। সেই অনুসারী এই মাঠই আমার কাছে এবারের বিশ্বকাপের অন্যতম সেরা ভেন্যু।'

ICC World Cup 2023: দুর্গা ও কালীপুজোয় বিশ্বকাপের খেলা! ভারতের ম্যাচের দিনক্ষণ জেনে ঠাকুর দেখার প্ল্যান করুন
২০১১ সালের পর কেটে গিয়েছে ১২ বছর। দুটি একদিনের বিশ্বকাপ গিয়েছে, পেরিয়েছে তিনটি টি টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু ভারতের প্রাপ্তির ভাড়ার শূণ্যই থেকেছে। এবার রোহিত-বিরাটরা পারবেন দেশবাসীর স্বপ্নপূরণ করতে?












Click it and Unblock the Notifications