ICC World Cup 2023: বিশ্বকাপে কে হবেন ভারতের গেমচেঞ্জার? বিরাট ভবিষ্যদ্বাণী যুবরাজের
সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, ভারতীয় ক্রিকেটে তিন প্রজন্মের তিন সেরা ব্যাটসম্যান। কিন্তু বর্তমানে কোহলি যুগ আস্তে আস্তে শেষ হয়ে আসছে। কে হবেন ভারতীয় ব্যাটিংয়ের নতুন নক্ষত্র? বেশিরভাগ ক্রিকেট বিশ্লেষকদের উত্তর শুভমান গিল। ইতিমধ্যেই প্রিন্স তকমা পেয়ে গিয়েছেন গিল। আসন্ন বিশ্বকাপেই যুগশ্রেষ্ট হওয়ার পথে আরও একধাপ এগিয়ে যাবেন পাঞ্জাব তনয়?
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা ২০১১ সালের বিশ্বকাপ সেরা পারফরম্যান্সকারী যুবরাজ সিংও মজেছেন শুভমানে। যুবির মতে বর্তমান প্রজন্মের শ্রেষ্ঠ ক্রিকেটার হওয়ার সবরকম গুণ আছে গিলের মধ্যে।
যুবরাজ সিংজানিয়েছেন, 'শুভমান গিলের মধ্যে প্রজন্মের শ্রেষ্ঠ ক্রিকেটার হওয়ার সম্ভাবনা রয়েছে। ও অত্যন্ত কঠোর পরিশ্রম করতে পারে। সেই ১৯-২০ বছর থেকেই গিলের মধ্যে একই রকম দৃষ্টিভঙ্গি দেখছি। আমি ওর সঙ্গে যতটুকু কাজ করেছি, তাতে বুঝেছি যে, ও হয়ে উঠতে পারে যুগশ্রেষ্ঠ।'

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের একদিনের বিশ্বকাপ। সেখানেই ভারতীয় দলের এবার অন্যতম অস্ত্রের নাম শুভমান গিল।চলতি মরসুমে একের পর এক ভাল পারফরম্যান্স দেখিয়ে গিয়েছেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার। সেখানেই তাঁর ব্যাট থেকে দেখা গিয়েছে দ্বিশতরানের ইনিংস।
একইসঙ্গে পাঞ্জাব তনয় এই মরসুমে ওডিআই ক্রিকেটের ফর্ম্যাটে ১০০০ রান সম্পূর্ণ করেছেন। শুভমন গিলকে নিয়ে প্রত্যাশার পারদ ক্রমশই চড়তে শুরু করেছে। এই প্রসঙ্গে যুবরাজ বলেন, 'আমি চাই ও দারুণ খেলুক বিশ্বকাপে। ও এখন যে পর্যায়ে বিচরণ করছে, সেই পর্যায়ের নাম ভয়ডরহীন। বিশ্বকাপে ও হবে গেমচেঞ্জার। ও কোনও চাপ না নিয়েই ওপেন করবে।'

শুভমান যখন ছোট ছিল তখন ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯১ রানের ইনিংস খেলিয়ে দেশকে জিতিয়েছিলেন, তখন থেকে গিলের উপর নজর ছিল যুবির।
বিশ্বকাপে ভারতীয় দল প্রসঙ্গে যুবরাজ বলেন," দলে অক্ষর প্যাটেল না থাকায় এখন চিন্তার বিষয় কে ৭ নম্বর পজিশনে ব্যাট করবে। যদি ওয়াশিংটন সুন্দর খেলতো তাহলে টিম ইন্ডিয়া আরেকটা বাঁ-হাতি ব্যাটার পেতো। কিন্তু দুঃখের বিষয় ওকে নেওয়া হয়নি। এবং যুজবেন্দ্র চ্যাহালকেও নেওয়া হয়নি। তাছাড়া দেখতে গেলে দলের কম্বিনেশন খুবই ভালো।"

২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এই নিয়ে তৃতীয়বার তিনি ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ খেলতে নামবেন। ইতিপূর্বে তিনি ২০১১ এবং ২০১৫ বিশ্বকাপ স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। দুটো টুর্নামেন্ট মিলিয়ে তিনি আটটি ম্যাচে মোট ১৩ উইকেট শিকার করেছিলেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications