ICC World Cup 2023: বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে বড় চমক! উপস্থিত থাকবেন কারা?
বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। উৎসবের মরসুমেই এবার ভারতের মাটিতে বসতে চলেছে আইসিসি বিশ্বকাপের আসর। প্রতিটি ভেন্যুতে চলেছে শেষ মুহুর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই আইসিসির প্রতিনিধি দলও একপ্রস্থ পরিদর্শন করেছে প্রতিটি মাঠ ও স্টেডিয়াম। সেপ্টেম্বর মাসে বিশ্বকাপের প্রতিটি ভেন্যু চূড়ান্ত পরিদর্শনে যাবেন আইসিসি ও বিসিসিআইয়ের প্রতিকনিধি দল। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেই বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে।
প্রতিটি বড় ইভেন্টের শুরুতে আর্কষণের কেন্দ্রবিন্দুতে থাকে উদ্বোধনী অনুষ্ঠান। অলিম্পিক, ফুটবল বিশ্বকাপের মতোই ব্যতিক্রম নয় ক্রিকেট বিশ্বকাপও। ২০১১ সালে উপমহাদেশের তিনটি দেশে আয়োজিত হয়েছিল বিশ্বকাপ। ১২ বছর আগে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল বাংলাদেশে। এবার ভারত এককভাবেই বিশ্বকাপ আয়োজন করছে। কিন্তু কোথায় হবে উদ্বোধনী অনুষ্ঠান? সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন এবং রানার্স দল ইংল্যান্ড-নিউজিল্যান্ড। এর আগে ৪ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠান হবে। যদিও আগে এই জমকালো অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু ঘোষণা করা হয়নি। আহমেদাবাদেই হবে এই অনুষ্ঠানে। তবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে নাকি অন্যত্র সেটা চূড়ান্ত হয়নি।
২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানটি বেশ জমকালো ভাবে হবে বলেই জানা গিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটিও আয়োজিত হবে আমদাবাদে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচও হওয়ার কথা আমদাবাদেই।
ক্রিকবাজের একটি প্রতিবেদন অনুসারে, উদ্বোধনী অনুষ্ঠানটি খুব বেশি বড় পরিসরে হবে না।

তবে একটি ঝাঁ-চকচকে অনুষ্ঠান করা হচ্ছে। সেই অনুষ্ঠানে ১০ দলের অধিনায়ক উপস্থিত থাকবেন। এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), গ্লোবাল ক্রিকেট গভর্নিং বডির নির্বাহী বোর্ডের সদস্যরা এবং আয়োজক সংস্থা বিসিসিআই প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
এছাড়া বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর বিনোদন জগতের তারকারা বিশেষ করে বলিউডের তারকারা নাচে-গানে মাতাতে পারেন বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ। তবে কারা পারফর্ম করবেন তা এখনও চূড়ান্ত হয়নি।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে সব দলের অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হবে। ৩ অক্টোবর পর্যন্ত প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের আগেই বেশ কিছু জমজমাট ম্যাচ দেখার সুযোগ পাবেন ক্রিকেট ভক্তরা। ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড-পাকিস্তানের ম্যাচ আছে, ৩০ সেপ্টেম্বর ভারত-ইংল্যান্ড ও ২ অক্টোবর বাংলাদেশ-ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে।
৫ অক্টোবর শুরু হওয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে ১৯ নভেম্বর। এই ম্যাচটিও গড়াবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এই মাঠেই হবে ১৪ অক্টোবর ভারত পাকিস্তান ম্যাচ।












Click it and Unblock the Notifications