Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: বিশ্বকাপ জয়ের পরও উৎসবহীন অজিরা, কেন থমকে আছে কামিন্সদের সেলিব্রেশ‌ন? নেপথ্যে রয়েছে ভারত!

এক সপ্তাহ হয়ে গেল ষষ্ঠবার বিশ্বকাপ ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। কিন্তু প্যাট কামিন্সদের বিশ্বকাপ জয়ের কোনও রকম সেলিব্রেশনই হচ্ছে না অস্ট্রেলিয়াতে। ফুটবল হোক বা ক্রিকেট, সাধারণত বিশ্বকাপজয়ী দলকে নিয়ে গণ উন্মাদনা তৈরি হয় সংশ্লিষ্ট দেশে। অথচ ব্যতিক্রম যেন অস্ট্রেলিয়া। বিশ্বকাপ ট্রফি নিয়ে আগেই দেশে ফিরে গিয়েছেন অজি ক্রিকেটাররা।

কিন্তু এক সপ্তাহ কেটে গেলেও এখনও সমর্থকদের সামনে ট্রফি প্রদর্শন হয়নি এমনকি বিশ্বজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানও হয়নি। এরআগে যখনই বিশ্বকাপ জিতেছে তখনই খোলা বাসে সিডনির রাস্তায় ‌নগর পরিক্রমা করেছে অস্ট্রেলিয়ানরা। চলতি বছরে কেন হল ব্যতিক্রম? শোনা যাচ্ছে অজিদের সেলিব্রেশনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতই!

ICC World Cup 2023

প্যাট কামিন্স-ডেভিড ওয়ার্নার সহ বিশ্বকাপজয়ী দলের বেশ কয়েকজন সদস্য নিজেদের দেশে ফিরে গেলেও স্মিথ-ট্রাভিস হেড-ম্যাক্সওয়েল-জাম্পার মতো ক্রিকেটাররা ভারতেই রয়েছে‌ন। আসলে বর্তমানে ভারত-অস্ট্রেলিয়া টি২০ সিরিজ চলছে দেশের মাটিতে। সেই সিরিজে অংশ নেওয়ার জন্যই বিশ্বকাপজয়ী অনেক সদস্য ভারতে রয়ে গিয়েছেন। তাঁরা দেশে ফিরলে হবে মেগা সেলিব্রেশন।

ভারতের সঙ্গে টি২০ সিরিজ় খেলার পর স্মিথ, ম্যাক্সওয়েলেরা দেশে ফিরলে পুরো অস্ট্রেলিয়া একসঙ্গে বিশ্বজয়ের উত্সাবে সামিল হবে। কামিন্স-হেডদের জমকালো সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। শুধু গোটা দলের দেশে ফেরার অপেক্ষা। আগামী ৩ ডিসেম্বর শেষ হবে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি২০ সিরিজ। তারপরই হতে পারে এই অনুষ্ঠান।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদ‌নে অজি ক্রিকেটার অ্যালেক্স ক্যারি মন্তব্য তুলে ধরা হয়েছে। সেখানে অজি ক্রিকেটার বলেছেন, 'কিছু ক্রিকেটার বিশাখাপত্তনমেই জয়ের উৎযাপন করেছেন, আমি ও মিচেল স্টার্ক মেলবোর্নে পরিকল্পনা করেছিলাম।তবে আমাদের একত্রিত হতে আরও কিছুদিন সময় লাগবে।'

৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫-র পর ২০২৩। ষষ্ঠবারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। চলতি বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাবও ঘরে তুলেছে অজিরা। আইসিসি ট্রফি জয় যেন জলভাত হয়ে গিয়েছে অস্ট্রেলিয়ান‌দের কাছে। কিন্তু তা বলে সে‌লিব্রেশন হবে না তাই হয় নাকি।সিডনির রাস্তায় বিজয় উৎসবে মাততে তৈরি অজিরা। বড়দিনের আগে বড় সেলিব্রেশন হতে চলেছে ডনের দেশে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+