ICC World Cup 2023: টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জেতাতে পারেন শাকিব! ২০১১ সালেও নিয়েছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা

শুরু হয়ে গিয়েছে একদিনের বিশ্বকাপ। ২০১১ সালের পর আবার ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ খেলতে নেমেছে ভারত। ইতিমধ্যেই গত রবিবার প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেয়েছে টিম ইন্ডিয়া।১০ বছর আইসিসি ট্রফি অধরা ভারতীয় দলকে নিয়ে এইবার প্রত্যাশার পারদ তুঙ্গে। ঘরের মাঠে রোহিতদের হাতে কাপ দেখতে চাইছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা।

২০১১ সালের ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল ভারত। মহেন্দ্র সিং ধোনির পর এবার কী রোহিত শর্মার হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। বিশ্বকাপ মানে শুধু ম্যাচে জয় পরাজয় নয়। মেগা এই টুর্নামেন্টের সঙ্গে জড়িয়ে থাকে নানান পরিসংখ্যান, রেকর্ড সঙ্গে সংস্কারও।

সবকিছর মতোই ক্রিকেটও একটা বিজ্ঞাণ, যেখানে জয়ের জন্য রণকৌশল, ফিটনেস, ভালো পারফরম্যান্স জরুরি। কিন্তু সবকিছুর উর্ধ্বে জড়িয়ে থাকে মানুষের আবেগ। সেই আবেগে মিশে থাকে সংস্কারও। কাকতালীয় হলেও টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে রং কানেকশন বলা ভালো বাংলাদেশী যোগ। নিশ্চই অবাক হচ্ছেন? হওয়াই কথা। ভারতের বিশ্বকাপ জয়ের সঙ্গে বাংলাদেশের কি বিষয়ে যোগ থাকতে পারে?

শাকিব

উত্তরটা শাকিব আল হাসান। ২০০৭ সাল থেকে বাংলাদেশের জার্সিতে বিশ্বকাপ খেলছেন পদ্মাপারের এই অল রাউন্ডার। ২০০৭, ২০১৫, ২০১৯ এই তিনটি সালে শাকিব বিশ্বকাপে খেলেছে‌ন ক্রিকেটার হিসেবে। কিন্তু ২০১১ সালে দলকে নেতৃত্বদেন। সেই বছর ভারত বিশ্বকাপ জিতেছিল। চলতি বিশ্বকাপেও টাইগার বাহিনির নেতৃত্বের দায়িত্বে রয়েছেন শাবিকই। তাহলে কী ২০১১ সালের পুনরাবৃত্তি হতে চলেছে চলতি বছরেও।

২০১১ সালের মতোই চলতি বছরেও ভারত বিশ্বকাপ খেলতে ঘরের মাঠে। ইতিমধ্যেই প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মতো কঠিন দলকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। বুধবার দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারত।

ভারত

প্রাক্তন ক্রিকেটারদের বিশ্লেষণেও এবার হট ফেভারিট মেন ইন ব্লু। শুধু ক্রিকেট বিশ্লেষকরাই নয় জ্যোতিষের গণনাও হাসি ফোটাচ্ছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মুখে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+