ICC World Cup 2023: শুধু রান নয়, রেকর্ডের রাজাও কোহলি, বাংলাদেশ ম্যাচে কী কী নজির গড়লেন বিরাট?

বিরাট কোহলি মানেই রেকর্ডের রাজা। মাঠে নামলেই নিত্যনতুন রেকর্ড গড়েন কিং কোহলি। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে পয়মন্ত পুণের মাঠে ওডিআই ক্রিকেটে ৪৮তম শতরান করলেন বিরাট। সেইসঙ্গে একগুচ্ছ নতুন রেকর্ডও সৃষ্টি করলেন কোহ‌লি। বিশ্বকাপের শুরু থেকেই রেকর্ড বুকে একের পর এক অধ্যায় লিখছেন বিরাট। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেও তার ব্যতিক্রম হল না।

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে শুধু শতরান করে দলকে জয়ই এলে দিলেন না একইসঙ্গে একাধিক নজির গড়লেন কোহলি। আইসিসির সীমিত ওভারের টুর্নামেন্টে সর্বাধির রানের মালিক হলেন কোহলি। বিরাটের রান সংখ্যা ২৯৫৯। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে তিন নম্বরে নেমে ১ হাজার রান পূর্ণ করলেন। আন্তর্জাতিক ইভেন্টে রান তাড়া করতে নেমে সব থেকে বেশি ৫০প্লাস রান করার কৃতিত্ব অর্জন করলেন কোহলি।

ICC World Cup 2023

প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসি ইভেন্টে রান তাড়া করতে নেমে ১৫০০ রান করলেন। আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ ৫০ প্লাস রান। আইসিসি ইভেন্টে সবচেয়ে বেশি প্লেয়ার অফ দ্য ম্যাচের সম্মান পেলেন কোহলি। এই নিয়ে ১০বার। একদিনের ক্রিকেটে ৪০ বার। তালিকায় তিন নম্বরে আছে প্রাক্তন ভারত অধিনায়ক। এছাড়াও বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে একটি বড় রেকর্ড গড়ে সচিনকে টপকে গেলেন কোহলি।

আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি সবথেকে কম ইনিংসে ২৬,০০০ রান পূরণ করলেন। এই কৃতিত্ব তিনি ৫৬৭ ইনিংসে স্পর্শ করেছেন। সচিনের একটি রেকর্ডও এই ম্যাচে ভেঙে দেন বিরাট। সচিন ৬০০ ইনিংসে এই ২৬,০০০ রান পূরণ করেছিলেন। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি রান করার নিরিখে কোহলি চতুর্থ স্থানে আছে‌ন এবং মাহেলা জয়বর্ধনেকে তিনি পিছনে ফেলে দেন।

ICC World Cup 2023

আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র তিন জন ব্যাটসম্যান ২৬ হাজারের বেশি রান করেছেন। এই তালিকায় প্রথম স্থানে আছেন সচিন তেন্ডুলকর। ২৪ বছরের ক্রিকেট কেরিয়ারে ৭৮২টি ইনিংসে ৩৪,৩৫৭ রান করেছেন মাস্টার ব্লাস্টার। দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা। ৬৬৬টি ইনিংসে ২৮,০১৬ রান করেছেন দ্বীপরাষ্ট্রের এই ব্যাটসম্যান। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। ৬৬৮টি ইনিংসে ২৭,৪৮৩ রান করে তৃতীয় স্থানে আছেন অজি প্রাক্তনী।

ICC World Cup 2023

কোহলির অনবদ্য সেঞ্চুরি এবং ভারতের বিরাট জয়। বিশ্বকাপের প্রথম চার ম্যাচের চারটিতেই দাপুটে পারফরম্যান্স, এসবের পরও একটা খচখচানি থেকে গেল ভারতীয় শিবিরে। সেটা হল লিগ টেবিলে শীর্ষ স্থান দখল করতে না পারা। তবে বিরাট কোহ‌লির জন্য আগামী ম্যাচ গুলি‌তেও অপেক্ষা করছে একাধিক রেকর্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+