ICC World Cup 2023: পাকিস্তান ম্যাচের আগে বিরাট বার্তা, ‘উসেইন পাজি’-কে কী কথা দিলেন কোহলি?

শনিবার মোতেরায় গোটা দেশ তাঁকিয়ে আছে তাঁর দিকে। দুই দলে একাধিক রথী-মহারথী থাকলেও মহাতারকা একজনই। তিনি বিরাট কোহলি। মহারণ ম্যাচে শুধু তাঁর দিকে ভারতবাসীই তাকিয়ে নেই, নজর রেখেছেন কিংবদন্তিরাও। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে ‌নামার আগে কোহলিকে শুভেচ্ছা জানালেন গতির দুনিয়ার রাজা উসেইন বোল্ট।

গতির দুনিয়ার রাজা তথা জামাইকান তারকার নজর রয়েছে ক্রিকেট বিশ্বকাপের দিকেও। বোল্ট এবং কোহলির ক্রীড়া সরঞ্জাম সরবরাহ করে একই প্রস্তুতকারী সংস্থা। মূলত সেই সংস্থার উদ্যোগেই বিরাটকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেট ভক্ত বোল্ট। অলিম্পিকে সোনাজয়ীর শুভেচ্ছা বার্তার পাল্টা উত্তর দিয়েছেন কোহলিও।

ICC World Cup 2023 kohli

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে স্লিপে কোহলির শরীর ছুড়ে ফিল্ডিং দেখে মুগ্ধ হয়েছিলেন বোল্ট। সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে বোল্ট সমাজমাধ্যমে লিখেছে‌ন, 'কোহলি আগেরদিন তোমার ডাইভ দেখেছি। মাঠে তুমি দ্রুততম হতেই পারো কিন্তু আমি বাতাসে দ্রুততম। তোমার পরের ম্যাচ আমি দেখব। চাক দে ফাট্টে।'

বোল্টের এই পোস্টের জবাবে কোহলি তাঁকে প্রতিশ্রুতি দিয়ে লেখেন, উসেইন পাজি! কালকের জন্য তৈরি হচ্ছি অতিরিক্ত একশো মিটার স্প্রিন্ট অনুশীলন করে।' অর্থ্যাত বিরাটের এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে পাকিস্তান ম্যাচের জন্য বাড়তি উদ্যেমে তৈরি হচ্ছেন তি‌নি।


গত রবিবার চিপকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের তৃতীয় ওভারে জসপ্রীত বুমরাহের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হন মিচেল মার্শ। স্লিপে ফিল্ডিং করা কোহলি বাঁদিকে ঝাঁপিয়ে ক্যাচ তালুবন্দি করেন। এই ক্যাচ নেওয়ার সঙ্গে সঙ্গেই নতুন মাইলস্টোন বসে যায় কোহলির নামের পাশে।ভারতীয়দের মধ্যে এক দিনের বিশ্বকাপে সব থেকে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল অনিল কুম্বলের। তিনি ১৪টি ক্যাচ নিয়েছিলেন। বিরাট নিলেন ১৫তম ক্যাচ।

ICC World Cup 2023

বিশ্বকাপে চেনা ফর্মে রয়েছেন কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে কঠিন সময়ে ৮৫ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে করেছেন অপরাজিত ৫৫ রান। শনিবার পাকিস্তানের বিরুদ্ধেও টিম ইন্ডিয়ার বড় ভরসার নাম কিং কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+