ICC World Cup 2023: আইসিসি বৈপ্লবিক পরিবর্তনের ঘোষণা করে দিল, বিশ্বকাপ মোবাইলে দেখার অভিজ্ঞতা হবে অনন্য
ICC World Cup 2023: বিশ্বকাপ শুরু অক্টোবরের ৫ তারিখ থেকে। তার আগে ২৯ অক্টোবর থেকেই শুরু হয়ে যাবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলি। এই প্রথমবার বিশ্বকাপে অভিনব প্রযুক্তি আনছে আইসিসি।
টিভির সঙ্গে আজকাল মোবাইলেও বহু মানুষ চোখ রাখেন সরাসরি ম্যাচ দেখার জন্য। ডিজিটাল স্বত্বের দর তাই টেক্কা দিচ্ছে টিভি রাইটসকে। এরই মধ্যে বিশ্বকাপের জন্য চমকপ্রদ পদক্ষেপ আইসিসির। যা আগে কখনও হয়নি।

আইসিসি বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্বে রয়েছে ডিজনি-স্টার। আইসিসি টিভি সেই ওয়ার্ল্ড ফিডের পাশাপাশি তুলে ধরবে ভার্টিকাল বা উল্লম্ব ভিডিও ফিড। মোবাইলে বিশ্বকাপ দেখার ক্ষেত্রে যা আনছে বৈপ্লবিক পরিবর্তন। এই নতুন প্রযুক্তির ফলে মোবাইলে খেলা দেখার সময় ক্রিকেটপ্রেমীরা সুখকর অভিজ্ঞতার সাক্ষী থাকবেন বলে দাবি আইসিসির।
এমনিতে ফোনের ফুল স্ক্রিনে খেলা দেখতে হলে আড়াআড়িভাবে তা ধরতে হয়। কিন্তু নতুন যে ভার্টিকাল ভিডিও ফিড আসবে তাতে আড়াআড়ি ধরতে হবে না মোবাইলকে। সকলে যে সাধারণ বা উল্লম্বভাবে মোবাইল ধরেন তাতেই দেখা যাবে বিশ্বকাপের খেলার লাইভ ভিডিও। এতে কোনও অংশ মিস করবেন না ক্রিকেটপ্রেমীরা।

এই ভার্টিকাল ফিডের কভারেজে থাকবে স্প্লিট স্ক্রিনের বন্দোবস্ত। অর্থাৎ স্ক্রিনের জায়গা ভাগ করা থাকবে। এতে মাঠে যা হচ্ছে তা পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিতভাবে তুলে ধরা হবে। যা ক্রিকেটপ্রেমীদের কাছে এক নতুন দিগন্ত উন্মোচিত করবে বলেও আইসিসির তরফে জানানো হয়েছে। স্প্লিট স্ক্রিনের জন্য ব্যবহৃত হবে ওয়ার্ল্ড ফিড ক্যামেরা, এ ছাড়া থাকবে ভার্টিকালি ওরিয়েন্টেড ক্যামেরা।
বল ট্র্যাকিং, প্লেয়ার ট্র্যাকিং, ফিল্ড প্লট-সহ নানা টেকনিক্যাল ও এডিটোরিয়াল ব্যবস্থাপনা থাকছে এই ভার্টিকাল ভিডিও কভারেজে। থাকবে নানারকমের গ্রাফিক্স। বিশ্বমানের ধারাভাষ্যকারদের মাধ্যমে ম্যাচের ধারাভাষ্য ও বিশ্লেষণ শুনতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। আইসিসি চিফ কমার্শিয়াল অফিসার অনুরাগ দাহিয়ার দাবি, আইসিসি টিভি টিম ক্রিকেটে প্রথম আনছে ভার্টিকাল প্রোডাকশন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications