ICC World Cup 2023: ডাচদের জয়ে পয়েন্ট তালিকায় পরিবর্তন, সুবিধা হল কোন দলগুলির?
আফগানিস্তানের পর এবার নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় অঘটন ঘটিয়ে দিল ডাচরা। নেদারল্যান্ডসের অপ্রত্যাশিত জয়ে একদিকে যেমন পয়েন্ট টেবলের পরিবর্তন হয়েছে তেমনই বেশ কয়েকটি দলের সুবিধা হয়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলির। যারা বিশ্বকাপের শুরুতেই বেশ চাপে পড়ে গিয়েছে।
মঙ্গলবার অন্যতম শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকাকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হারিয়ে দেয় নেদারল্যান্ডস ।
২৪৬ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২০৭ রানেই অল আউট হয়ে গেল। ৩৮ রানে জয় পেলেন ডাচরা। এই ম্যাচেও বড় ব্যবধানেই জয় পেলেন ডাচরা। এই জয়ের সুবাদেই ১৬ বছরের খরা কাটল। ২০০৭ সালের পর এই প্রথম বিশ্বকাপের মঞ্চে ম্যাচ জিতল নেদারল্যান্ডস।

ডাচদের কাছে হারলেও পয়েন্ট তালিকার তৃতীয় স্থান ধরে রেখেছে প্রোটিয়ারা। এই ম্যাচ জিতলে তারাও টানা তিনটি ম্যাচে জয় পেত। চতুর্থ স্থানে আছে পাকিস্তান এবং পঞ্চম স্থানে ইংল্যান্ড। পাক দলের তিন ম্যাচে ৪ পয়েন্ট, ইংল্যান্ডের ৩ ম্যাচে ২ পয়েন্ট। ফলে প্রোটিয়াদের হারে এই দুটি দলের সব থেকে বেশি সুবিধা হল।
অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে তিনটি ম্যাচের দু'টিতেই হেরেছে। দক্ষিণ আফ্রিকার হারের ফলে এই দুই দলেরই সেমিফাইনালে ওঠার সম্ভাবনা নিজেদের হাতে রয়েছে। দু'দলই সেমিফাইনালে উঠতে পারে।


-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications