ICC World Cup 2023: বাংলাদেশের বিশ্বকাপ দলে নেই তামিম, শাকিবের আপত্তিতেই বড় সিদ্ধান্ত?
ICC World Cup 2023: বিশ্বকাপের আগে বাংলাদেশ শিবিরে তুমুল ঝড়। শাকিব আল হাসান বনাম তামিম ইকবাল দ্বৈরথ প্রকট হয়ে উঠল। যার জেরে শেষ অবধি বিশ্বকাপ দলে ঠাঁই হলো না তামিম ইকবালের।
আচমকা অবসর ঘোষণার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত প্রত্যাহার করেছিলেন তামিম। চোট সারিয়ে বিশ্বকাপে তাঁকে দেখার আশায় বুক বাঁধছিলেন ক্রিকেটপ্রেমীরা। যদিও সব হিসেব ওলটপালট গতকাল রাতের বৈঠকে।

পিঠের চোট বারবারই ভোগাচ্ছে বাংলাদেশের সেরা ব্যাটারকে। তামিমকে বিশ্বকাপের দলে কেন রাখা হলো না, তা সরকারিভাবে জানানো হয়নি। তবে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, তামিম নাকি জানিয়ে দিয়েছিলেন তিনি যেহেতু পুরো ফিট নন, সে কারণে বিশ্বকাপের দলে রাখা হলেও পাঁচটির বেশি ম্যাচে খেলতে পারবেন না।
শাকিব আল হাসানের সঙ্গে তামিম ইকবালের শীতল লড়াইয়ের কথা কারও অজানা নয়। সূত্রের খবর, তামিমের প্রস্তাব মানতে চাননি শাকিব। এমনকী তিনি জানিয়ে দেন, পুরো ফিট না হওয়া সত্ত্বেও তামিমকে যদি বিশ্বকাপের দলে রাখা হয় তাহলে তিনি নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন এবং বিশ্বকাপেও খেলবেন না।

এরপর গতকাল রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক হয় শাকিব ও বাংলাদেশের হেড কোচ চন্দিকা হাতুরাসিংঘের বৈঠক হয়। সেখানেও শাকিব নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, হাফ-ফিট প্লেয়ারকে তিনি দলে দেখতে চান না। তাঁর জায়গায় অন্য কাউকে নেওয়া হোক। শেষ অবধি সেটাই হলো।
চোট সারিয়ে মাঠে ফেরার পর ২৩ সেপ্টেম্বর তামিম নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইয়ে ৪৪ রান করেছিলেন। জুলাইয়ে অবসর ঘোষণার পর তা প্রত্যাহারের পর এটিই ছিল তামিমের প্রথম আন্তর্জাতিক ইনিংস। চোটের কারণে খেলেননি এশিয়া কাপে। আজ মীরপুরে বাংলাদেশকে হারিয়ে ২-০ ব্যবধানে ওডিআই সিরিজ জিতেছে কিউয়িরা। এই ম্যাচেও খেলেননি তামিম।
আজকের ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন লিটন দাস। আজ লিটনও খেলেননি। তানজিদ হাসান ও জাকির হাসান ওপেন করেন। তামিম বাদ পড়ার পর বাংলাদেশ ক্রিকেট মহলে শোরগোল পড়েছে। তামিম-ভক্তদের দাবি, পুরো ফিট না হয়েও তামিম যা খেলবেন, তেমন খেলা বাকিরা কেউ খেলতে পারবেন না।
২০২০ সালে বাংলাদেশের যে দলটি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল সেই দলের চারজন ক্রিকেটার এবার বিশ্বকাপের দলে রয়েছেন। টিম ম্যানেজার নাফিস ইকবালকেও সরানো হয়েছে বলে বাংলাদেশ ক্রিকেট মহল সূত্রে জানা গিয়েছে। আজ সন্ধ্যায় ভিডিও পোস্ট করে টিম ঘোষণা করা হয়েছে। যাতে দেখা গিয়েছে প্রত্যেকে নতুন জার্সি পেয়ে নিজেদের পরিচয় দিচ্ছেন এবং সাফল্যের অঙ্গীকার করছেন।
বাংলাদেশের ঘোষিত দল- শাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহিদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদি হাসান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, মাহমুদুল্লাহ রিয়াধ।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications