ICC World Cup 2023: দ্রাবিড়ের উল্টোসুর বোর্ড কর্তার গলায়, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত গিল!

২৪ ঘণ্টা পর বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত।চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে হবে এই ম্যাচ। কি‌ন্তু ম্যাচের আগে ভারতীয় শিবিরে চর্চায় শুভমান গিল। ডেঙ্গি আক্রান্ত হওয়ায় তাঁর খেলা নিয়ে প্রবল অনিশ্চয়তা রয়েছে। যদিও শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে গিলকে নিয়ে আশার বাণীই শুনিয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড়।

কিন্তু শনিবার সকালেই এল অন্য আপডেট। যা কিন্তু ভারতীয় ক্রিকেটপ্রেমদীদের জন্য একেবারেই সুখকর নয়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে যে, ২৪ বছরের শুভমান রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তো খেলতে পারবেনই না, সেই সঙ্গে আফগানিস্তানের বিরুদ্ধে ১১ অক্টোবরও তাঁর খেলার সম্ভাবনা কম।

গিল

এখানেই শেষ নয়, টিম ম্যানেজমেন্ট এবং বিসিসিআই কর্তাদের মধ্যে বক্তব্যের পার্থক্যও প্রকাশ্যে চলে এল। কোচ দ্রাবিড় যেখানে গিলের খেলার বিষয়ে আশাপ্রকাশ করেছেন সেখানে উল্টোসুর বিসিসিআই কর্তার গলায়। বোর্ডের এক কর্তা পিটিআইকে বলেন, 'শুভমান অসুস্থ। বিশ্বকাপের প্রথম দু'টি ম্যাচে খেলার মতো অবস্থায় নেই ও।'

শুক্রবার ভারতীয় দলের হেড কোচ বলেছিলেন, শুভমান আগের চেয়ে ভালো বোধ করছেন। এমনকী গতকালের চেয়েও পরিস্থিতির উন্নতি হয়েছে। এখনও ৩৬ ঘণ্টা বাকি। মেডিক্যাল টিম সজাগ রয়েছে। ম্যাচের দিন শুভমান কেমন থাকেন তা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তবে এখনও তিনি বিশ্বকাপের প্রথম ম্যাচের ভাবনা থেকে ছিটকে যাননি।

গিল

তবে শুভমান না খেলতে পারেন ঈশান কিষাণই ওপেন করতে রোহিত শর্মার সঙ্গে নামতে পারেন বলে সূত্রের খবর। তিনি মুম্বই ইন্ডিয়ান্সেও রোহিতের সঙ্গে ওপেন করেন। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের কথা মাথায় রেখেই রোহিত-ঈশানকে পাঠানো হতে পারে। সেক্ষেত্রে মিডল অর্ডারে নামবেন রাহুল।

ভারতীয় দল সূত্রের খবর, বুধবার থেকে জ্বর আসে শুভমান গিলের। বৃহস্পতিবার জ্বর আরও বাড়ে। জ্বরে কাবু তারকা ক্রিকেটারের তড়িঘড়ি রক্ত পরীক্ষা করানো হয়। সেখানেই জানা যায় যে শুভমান গিল ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।যদিও বৃহস্পতিবারের থেকে শুক্রবার কিছুটা ভালো আছেন গিল, এমনটাই জানানো হয়েছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে।

গিল

বাবর আজমের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে আনলেন ভারতের তরুণ তারকা শুভমান গিল । ২০২৩ সালে ওয়ানডে ফরম্যাটে দুরন্ত খেলেছেন তিনি। এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। বাবরের বর্তমান পয়েন্ট ৮৫৭, সেখানে গিলের পয়েন্ট ৩৯। ফলে বিশ্বকাপেই বাবরকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে ভারতীয় তারকার সামনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+