ICC World Cup 2023: সচিনের সামনে সেঞ্চুরি মিস শুভমানের, গিল ফেরার সময় এ কী করলেন সারা তেন্ডুলকর!

ICC World Cup 2023: সচিন তেন্ডুলকরের কন্যা সারার সঙ্গে শুভমান গিলের সম্পর্ক নিয়ে ফের জোরালো চর্চা চলছে। তারই মধ্যে চলতি বিশ্বকাপে আজ দ্বিতীয়বার ভারতের ম্যাচ দেখতে মাঠে সারা।

শুভমান গিল যখন দুরন্ত ব্যাটিং করছিলেন, তখন বারবার কর্পোরেট বক্সে সারা তেন্ডুলকরের ছবি ধরা পড়ছিল টিভি ক্যামেরায়। শুভমান গিল এদিন বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে চলতি বছর ওডিআই ১৪০০ রান টপকে গেলেন। তবে শতরান পেলেন না মাত্র ৮ রানের জন্য।

ICC World Cup 2023: সচিনের সামনে সেঞ্চুরি মিস শুভমানের

চলতি বছর একদিনের আন্তর্জাতিকে বিশ্বে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকার শীর্ষে রয়েছেন শুভমান গিল। ২৫ ইনিংসে তিনবার অপরাজিত থেকে ১৪২৬ রান করেছেন। সর্বাধিক স্কোর ২০৮। পাঁচটি শতরান ও সাতটি অর্ধশতরান রয়েছে। ১ বার আউট হয়েছেন শূন্য রানে। আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে করলেন ৯২ বলে ৯২। ১১টি চার ও ২টি ছয়ের সাহায্যে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে গত জানুয়ারিতে ৯৭ বলে ১১৬ রানের ইনিংস খেলেছিলেন গিল। আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই শতরান করার দিকেই এগোচ্ছিলেন। দিলশান মাদুশঙ্কার বলে চার মারার পরের বলেই কট বিহাইন্ড হলেন। ওডিআই কেরিয়ারে ১১তম তথা শ্রীলঙ্কার বিরুদ্ধে ২টি ওডিআই অর্ধশতরান হলো গিলের।

চলতি বিশ্বকাপে ডেঙ্গি আক্রান্ত হওয়ার কারণে প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি শুভমান। আমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে ১৬ রান করেন। এরপর বাংলাদেশের বিরুদ্ধে শুভমান আউট হন ৫৩ রানে। সেই ম্যাচে মাঠে হাজির ছিলেন সারা তেন্ডুলকর। এরপর নিউজিল্যান্ড ম্য়াচে ২৬ ও ইংল্যান্ডের বিরুদ্ধে গিল ৯ রানে আউট হন।

আজ সারাও বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম্যাচ দেখতে মাঠে হাজির। সেই ম্যাচেই ফের অর্ধশতরান পেলেন গিল। কিন্তু শতরান এলো না। শুভমান যখন চার-ছক্কা মারছিলেন তখন সারার চোখে-মুখে খুশির ঝিলিক লক্ষ্য করা যায়। গিল আউট হতে প্রথমে সারার মুখে কিছুটা হতাশার ছাপ ফুটে ওঠে। যদিও এরপরই উঠে দাঁড়িয়ে করতালি দিতে দেখা যায় সারাকে।

সম্প্রতি আম্বানিদের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল শুভমান গিল ও সারা তেন্ডুলকরকে। শুভমান বেরনোর সময় সাংবাদিকরা ছবি তোলেন, তখন ভিতরে দাঁড়িয়ে ছিলেন সারা। পুনেতে ভারতের ম্যাচ দেখতে সারার উপস্থিতির পর আম্বানিদের অনুষ্ঠান, তারপর আজ মাঠে গিলদের ম্যাচ দেখতে ফের সারার যাওয়া, অনেকেই দুইয়ে দুইয়ে চার করছেন।

সোশ্যাল মিডিয়ায় সারার প্রতিক্রিয়ার নানা মুহূর্ত ভাইরাল হয়েছে। কেউ কেউ এমনটাও বলছেন, হবু শ্বশুরের খাসতালুকে শতরান মিস করলেও সারার মন যে গিল ভালোরকম জয় করে নিয়েছেন তা স্পষ্ট। মুম্বইয়ে মাস্টার ব্লাস্টারের বাড়িতে শুভমানের বারাত যে আসছেই, সে বিষয়েও অনেকেই একমত। বিশ্বকাপই কি তাহলে শুভমান-সারার ম্যাচ-মেকিংয়ে মাইলস্টোন হয়ে রইল?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+