ICC World Cup 2023: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গিলের খেলা সম্ভব? বড় আপডেট দিলেন অধিনায়ক রোহিত
ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। কিন্তু শুভমান গিলেের খেলা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। অজিদের বিরুদ্ধে রোহিতের সঙ্গে ওপেন করতে নামতে পারবেন গিল? নাকি টিম ম্যানেজমেন্টকে বেছে নিতে হবে বিকল্প কাউকে। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নজর ছিল রোহিত শর্মার প্রাক ম্যাচ সম্মেলনের দিকে। কোচ রাহুল দ্রাবিড়ের পর ডেঙ্গি আক্রান্ত শুভমানের প্রসঙ্গে মুখ খুললেন রোহিত শর্মাও।
ম্যাচের আগের দিন চেন্নাইয়ে সাংবাদিক সম্মেলনে এসে গিল প্রসঙ্গে রোহিত বলেন, 'না, ওকে নিয়ে উদ্বেগের কিছু নেই। অবশ্যই ও অসুস্থ। কিন্তু আমরা প্রত্যেকেই আগে মানুষ। আমি অধিনায়ক হিসেবে ভাবছি না। আগে মানুষ হিসেবে চাই গিল দ্রুত সুস্থ হয়ে উঠুক। অবশ্যই চাই কালকের ম্যাচ খেলুক। ও যুব ক্রিকেটার খবু দ্রুত সুস্থ হয়ে উঠবে।'

সকালেই বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছিলেন, ২৪ বছরের শুভমান রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তো খেলতে পারবেনই না, সেই সঙ্গে আফগানিস্তানের বিরুদ্ধে ১১ অক্টোবরও তাঁর খেলার সম্ভাবনা কম।
বুধবার থেকে জ্বর আসে শুভমান গিলের। বৃহস্পতিবার জ্বর আরও বাড়ে। জ্বরে কাবু তারকা ক্রিকেটারের তড়িঘড়ি রক্ত পরীক্ষা করানো হয়। সেখানেই জানা যায় যে শুভমান গিল ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।যদিও বৃহস্পতিবারের থেকে শুক্রবার কিছুটা ভালো আছেন গিল, এমনটাই জানানো হয়েছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে।তবে সরকারিভাবে কোনও মেডিকেল রিপোর্ট প্রকাশ করা হয়নি।

চলতি বছরটা শুভমানের দারুণ কাটছে। ভারতের তরুণ ওপেনার ইতিমধ্যেই চলতি বছর ২০টি একদিনের ম্যাচে ১২৩০ রান করে ফেলেছেন।ভারতীয় দলের সবচেয়ে তরুণ প্রতিভাবান ক্রিকেটার শুভমান গিল। তিনিও এইবার প্রথম বিশ্বকাপ খেলতে নামছেন। রোহিতের সঙ্গে তাঁকে ওপেনিংয়ে রেখেই দল সাজিয়েছিলেন রোহিত-রাহুল জুটি। কিন্তু গিলের ডেঙ্গি সব অঙ্ক গড়মিল করে দিয়েছে।
শুক্রবার সাংবাদিক সম্মেলনে এসে দ্রাবিড় দলের তরুণ ওপেনারের শারীরিক অবস্থা সম্পর্কে বলেন, 'শুভমান আগের থেকে অনেকটাই ভালো আছে। আমাদের মেডিক্যাল টিম সবসময় ওর দেখভাল করছে। এখনও ম্যাচ শুরু হতে ৩৬ ঘন্টা বাকি আছে। তাই সব দিক দেখেই সিদ্ধান্ত নেব।'
একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুসারে শনিবার নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করেন ঈশান কিষাণ। ফলে রবিবার প্রথম ম্যাচে গিলের সম্ভাবনা নেই বললেই চলে। তারকা ক্রিকেটার এখনও পুরো ফিট হতে পারেননি। যা উদ্বেগে রেখেছে ভারতীয় দলকে।












Click it and Unblock the Notifications