Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: পন্থের ভুল থেকে শিক্ষা নেননি রোহিত, গাড়িতে গতির ঝড় তুলে বিতর্কে ভারত অধিনায়ক

রাস্তায় ট্রাফিক সচেতনতা বাড়াতে দেশের আইকনদের দিয়ে প্রচার করায় পুলিশ-প্রশাসন। কিন্তু সেই আইকনরাই যদি নিয়ম লঙ্ঘন করেন তাহলে সাধারণ মানুষের কাছে কী বার্তা যাবে? এরআগেও বারবারই সমাজের বিভিন্ন স্তরের সে‌লেবদের বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ উঠেছিল। এবার সেই তালিকায় নাম তুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও।

আমদাবাদে পাকিস্তান ম্যাচ খেলে একটি বেসরকারি সংস্থার হেলিকপ্টারে করে সস্ত্রীক মুম্বইয়ে ফিরেছিলেন রোহিত। বাড়িতে পরিবারের সঙ্গে দুই দিন ছিলেন হিটম্যান। তার পর পুণেতে দলের সঙ্গে যোগ দিতে যান। মুম্বই থেকে পুণে নিজেই গাড়ি চালিয়ে যান রোহিত। সঙ্গে ছিলেন স্ত্রী ঋতিকাও। মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ে ধরে যাওয়ার সময় ট্রাফিকের নিয়ম ভাঙেন ভারত অধিনায়ক।

ICC World Cup 2023

ট্রাফিক আইন যদি ভঙ্গ করার অভিযোগ উঠল খোদ ভারত অধিনায়কের বিরুদ্ধে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে নির্ধারিত গতিসীমা ছাড়িয়ে তিনবার ট্রাফিক আইন ভাঙেন রোহিত। তিনটি ক্ষেত্রেই ভারত অধিনায়কের নামে অনলাইন ট্রাফিক চালান ইস্যু করা হয়।বিশ্বকাপের মাঝেই ভারত অধিনায়কের এমন এক কাণ্ড প্রকাশ্যে আসতেই চমকে গিয়েছেন সকলে।

সংশ্লিষ্ট প্রতিবেদনের তথ্য অনুসারে রোহিতের গাড়ির গতি কখনও গতি ঘণ্টায় ২০০ কিলোমিটার ওঠে। কখনও আবার ঘণ্টায় ২১৫ কিলোমিটার গতিবেগে গাড়ি চালান রোহিত। আর সেটা করতে গিয়েই তিন বার নিয়ম ভাঙেন রোহিত। তারজন্য একবার নয় তিনবার চালান কাটা হয় ভারত অধিনায়কের গাড়িতে।

ICC World Cup 2023: Rohit Sharma

ঋষভ পন্তের ভয়াবহ গাড়ি দুর্ঘটনা থেকে শিক্ষা নেননি রোহিত শর্মা। গত বছর ডিসেম্বর মাসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় দলের উইকেটরক্ষক- ব্যাটসম্যান ঋষভ পন্থ। এরজেরে একের পর এক টুর্নামেন্ট থেকে ছিটকে যান টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার। এমনকি বিশ্বকাপ খেলার স্বপ্নও বিলীন হয়ে যায় পন্থের। সতীর্থের এমন ঘটনা থেকে মনে হয় এতটুকুও শিক্ষা নেননি হিটম্যান।

রোহিত স্টার ক্রিকেটার, ভারতের অধিনায়ক হয়েও এত কেয়ারলেস হওয়া উচিত হয়নি। গতবছরে ঋষভের যখন দুর্ঘটনা ঘটে তখন সে ভারতের ফার্স্ট চয়েস কিপার ছিল। এই চক্করে বিশ্বকাপটাই খেলা হল না। রোহিতের ঘটনা থেকে বোঝা যাচ্ছে, পন্থের ভুল থেকে শিক্ষা নেননি রোহিত।

ICC World Cup 2023:

শুধু রোহিত নন ক্রিকেট অধিনায়কদের নিয়ম লঙ্ঘনের উদাহরণ আরও আছে। বিশ্বকাপের ঠিক আগে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে জরিমানার কবলে পড়েছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। নিজের অডি গাড়িতে নির্ধারিত গতিসীমা ভেঙেছিলেন তিনিও।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+